বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ম্যারাথনে অংশগ্রহণকারীর হৃদরোগে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

সেইলর চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথনে অংশগ্রহণকারী টুকু জামিল (৪৬) নামে এক প্রতিযোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মৃত টুকু জামিল পটুয়াখালির বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় নগরের পতেঙ্গা সৈকত থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন তিনি।

ম্যারাথনে আরেক অংশগ্রহণকারী শেখ নাহিদ উদ্দীন বলেন, সাত শতাধিক প্রতিযোগী ম্যারাথনে অংশগ্রহণ করেন। চৌচালা এলাকা থেকে ইউটার্ন দিয়ে পুনরায় সৈকত এলাকায় ফিরে আসার পর সকাল ৯টার দিকে টুকু জামিল নামের প্রতিযোগী হঠাৎ পড়ে যান।

পরে অ্যাম্বুলেন্সে তাকে স্থানীয় নৌ-বাহিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পতেঙ্গা থানার উপপরিদর্শক মো. সেলিম বলেন, পতেঙ্গায় ম্যারাথন দৌড় শেষে অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে আনা হয়েছিল।

সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নৌ-বাহিনী হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...