বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হাটহাজারীতে মেয়ে ধর্ষণের অভিযোগে পিতা আটক

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি :

চট্টগ্রাম জেলার মধ্যম মিরের খিল থেকে ধর্ষক ইব্রাহীম হোসেন পারভেজ কে (৩৫) আটক করেছে র‍্যাব।

এর আগে গত বৃহস্পতিবার ৬ জানুয়ারি ভুক্তভোগীর মা তার দ্বিতীয় স্বামী কর্তৃক মেয়েকে ধর্ষণের অভিযোগ করে র‍্যাবের কাছে।

ভুক্তভোগী দশম শ্রেণীর শিক্ষার্থী পিতার সাথে থাকে। স্কুল বন্ধ থাকার সুবাদে মায়ের বর্তমান স্বামী ইব্রাহীম হোসেন পারভেজ এর ভাড়া বাসায় বেড়াতে এলে গত বুধবার ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ইব্রাহীম হোসেন পারভেজ।

এই ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগে শুক্রবার সকাল আটটার দিকে চট্টগ্রাম র‍্যাবের একটি দল মিরের খিল এলাকার মো. খলিম উদ্দিনের ভাড়া বাসার একতলা ভবন থেকে ভুক্তভোগী কন্যা এবং আসামী ইব্রাহীম হোসেন পারভেজকে উদ্ধার এবং আটক করে।

ধর্ষক ইব্রাহীম হোসেন পারভেজ চট্টগ্রামের হাটহাজারী থানার মৃত নুর ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে আসামী।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সিপিসি -২ কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান বলেন ধর্ষণের অভিযোগে সৎ পিতাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...