বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাতকানিয়ার ১৬ ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

সপ্তম ধাপে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নসহ বৃহত্তর চট্টগ্রামের ৪৪ ইউপিতে বাংলাদেশ আওয়ামীলীগ চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী ঘোষনা করেছে।

গতকাল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সপ্তম ধাপে সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন-সাতকানিয়া ইউনিয়ন থেকে মোঃ সেলিম উদ্দীন, চরতি ইউনিয়ন থেকে মো.রুহুল্লাহ চৌধুরী, খাগরিয়া ইউনিয়ন থেকে মোঃ আখতার হোসেন, নলুয়া ইউনিয়ন থেকে মো. লেয়াকত আলী, কালিয়াইশ ইউনিয়ন থেকে হাফেজ আহমদ, ধর্মপূর ইউনিয়ন থেকে মোঃ নাসির উদ্দিন টিপু, কেওঁচিয়া ইউনিয়ন থেকে মোঃ ওচমান আলী, বাজালিয়া ইউনিয়ন থেকে তাপস কান্তি দত্ত, পুরানগনড় ইউনিয়ন থেকে আ ফ ম মাহবুবুল হক সিকদার, ঢেমশা ইউনিয়ন থেকে মোঃ রিদুয়ানুল হক, মাদার্শা ইউনিয়ন থেকে আ ন ম সেলিম উদ্দিন, কাঞ্চনা ইউনিয়ন থেকে মোঃ রমজান আলী, ছদাহা ইউনিয়ন থেকে মোঃ মোসাদ হোসেন চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন থেকে মোঃ জসিম উদ্দীন, আমিলাইশ ইউনিয়ন থেকে সারোয়ার উদ্দিন চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউনিয়ন থেকে আবু তাহের জিন্নাহ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নসহ বৃহত্তর চট্টগ্রামের ৪৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি ভোটের তফসিল থেকে জানা গেছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...