বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদের বিদায়ী সদস্যদের সংবর্ধনা, নতুনদের দায়িত্বগ্রহণ

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদের বিদায়ী সদস্য-সদস্যাদের সংবর্ধনা, নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিদায়ীদের সংবর্ধনা, নতুনদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইছাখালী ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় এবং নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল মোস্তফার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী নিজাম, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজম খাঁন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম।

নব-নির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু। অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান, বিদায়ী ইউপি সদস্য, নব-নির্বাচিত সকল সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং দায়িত্ব হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে মিরসরাইয়ে ১৬ জন চেয়ারম্যান ও ১৯২ জন ইউপি সদস্য নির্বাচিত হয়। ২৮ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে ১৬ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের এবং ৩০ ডিসেম্বর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...