বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১১ জানুয়ারি বিমানের চট্টগ্রাম-দুবাই ফ্লাইট শুরু

১১ জানুয়ারি থেকে চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে বিমানের একটি বিশেষ ফ্লাইট চলবে বলেও বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড পরীক্ষার পিসিআর ল্যাব চালু হওয়ায় ক্রমবর্ধমান যাত্রী চাহিদাকে গুরুত্ব দিয়ে ঢাকা-চট্টগ্রাম-দুবাই বিশেষ ফ্লাইট চালানো হবে। দুদিন পর চট্টগ্রাম থেকে চলবে নিয়মিত ফ্লাইট। বৃহস্পতিবার বিকাল থেকে চট্টগ্রাম-দুবাই রুটের টিকেট পাওয়া যাবে।

দুবাইয়ের ভ্রমণ নির্দেশিকা অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সারতে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

৯ জানুয়ারি সকাল সোয়া ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট বিজি৪১৪৭; চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বেলা ১১টায়। এরপর চট্টগ্রাম থেকে দুপুর ১২টায় ছেড়ে যাবে দুবাইয়ের উদ্দেশে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম-দুবাই ফ্লাইটের ইকোনমি ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বোচ্চ মূল্য ট্যাক্সসহ ৬৫ হাজার ৩২৯ টাকা এবং বিজনেস ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৮৬ হাজার ৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...