বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আনোয়ারায় ৫ ইউপিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক :

দিনব্যাপী অভিযোগ আর সহিংসতার মধ্যে দিয়ে আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ; চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

১০টি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হলে সেখানে একজন নিহত হন। অন্যদিকে আনোয়ারা রায়পুর ইউনিয়নে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র‍্যাব। এছাড়াও উপজেলার বরুমছড়া, পৌরকুড়া, সদর ইউনিয়নে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

চেয়ারম্যান পদে জয়ী হলেন যারা :

বারশত ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিন শরীফ , বরুমছড়া ইউনিয়ন নৌকা প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল আলম ,সদর ইউনিয়নে নৌকা প্রার্থী অসীম কুমার দেব,পৌরকুড়া ইউনিয়নে নৌকা প্রার্থী মামুনুর রশীদ চৌধুরী আশরাফ, হাইলধর ইউনিয়নে নৌকা প্রার্থী কলিম উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে বৈরাগ ইউনিয়ন নৌকার প্রার্থী নোয়াব আলী, বারখাইন ইউনিয়নে নৌকার প্রার্থী হাসনাইন জলিল চৌধুরী শাকিল, চাতরী ইউনিয়নে নৌকার প্রার্থী আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওইসব ইউনিয়নে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে বটতলী ইউনিয়নে মামলা জটিলতার কারণে চেয়ারম্যান পদের ভোট স্থগিত করা হলে সেখানে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ জানান, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আনোয়ারায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনে বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলার সদস্যরা নিয়োজিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...