বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘নিশ্চিত বিজয়ী ছিনিয়ে নেওয়া হয়েছে’: স্বতন্ত্র প্রার্থী গিয়াস

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনারস প্রতীকে প্রার্থী গিয়াস উদ্দিন সোহেলে ভোট বর্জন করেছেন।

বুধবার, ৫ জানুয়ারি দুপুর ২টায় বোয়ালখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের কথা জানান।

এ সময় তিনি বলেন, সকালে এলাকাবাসী স্বতস্ফূর্তভাবে ভোট দিলেও সময় গড়ানোর সাথে সাথে শাকপুরা ৪টি কেন্দ্র দখল করে নেয় নৌকার প্রতীকের কর্মীরা। চেয়ারম্যানের ব্যালেটে নৌকা প্রতীক সীল দিয়ে তা বাক্স ভর্তি করতে দেখা গেছে। এর প্রতিবাদ জানালেও কোনো সুরাহা পায়নি।

প্রশাসন নিশ্চুপ ছিলো জানিয়ে তিনি আরো বলেন, ৪নং ওয়ার্ডে বাধা দেওয়া আমার ওপর হামলা হয়েছে। আমাকে রক্ষা করতে গিয়ে আমার এক কর্মী মাথায় আঘাত পেয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির করা হয়েছে।

কেন্দ্র দখল, হামলা ও ভোটারদের ভোট দিতে না দিয়ে নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে গিয়াস বলেন, এর বিচার আল্লাহর ওপর দিলাম। শাকপুরাবাসীর কাছে কৃতজ্ঞা জানিয়ে তিনি বলেন, এলাকাবাসী যে ভালোবাসা দেখিয়েছেন তা জীবনেও ভুলবো না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...