বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সুয়ালক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক!

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি:

৫ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়েছে।

৫ই জানুয়ারী বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

সাধারণ ভোটারদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে সকল ভোটার তাদের নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারছে বলে মন্তব্য করেছেন ভোট কেন্দ্রে আশা জনসাধারন।এদিকে ভোট গ্রহন কার্যক্রম চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের পাশাপাশি স্ট্রাকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ৪নং সুয়ালক ইউনিয়নের সুয়ালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাইচতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দুইটি কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক।সাদারনত পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গিয়েছে।১ন নং ওয়ার্ডের সাধারণ মোট ভোটার সংখ্যা ৭৭২ জন।এর সুয়ালক ৪নং ইউপির ১ নং ওয়ার্ডের পুরুষ ভোটার সংখ্যা ৯২২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৮৪০ জন সহ সর্বমোট ভোটার সংখ্যা ১৭৬২জন।২নং কাইচতলি ওয়ার্ডের পুরুষ ভোটার সংখ্যা ৫৫৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫২৮ জন সর্বমোট ভোটার সংখ্যা ১০৮১ জন।

তবে ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের প্রিজাডিং অফিসার মোঃ ফারুক হোসেন ও ২নং কেন্দ্রর প্রিজাইডিং অফিসার মোঃ নুরুল আলম জানান সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা ভোট দিতে এসেছে।

এদিকে ভোট গ্রহন কার্যক্রম চলাকালীন সময়ে জেলা প্রশাসকের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।তিনি প্রতিবেদককে জানান নির্বাচন কার্যক্রম সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালিত হচ্ছে,ভোট কেন্দ্রের পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার গন তাদের দায়িত্ব পালন করছে।অবাদ সুষ্ঠ নিরপেক্ষ ভোটের স্বার্থে সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...