বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বোয়ালখালীতে সংঘাত-সংঘর্ষের মধ্যে দিয়ে শুরু ভোটগ্রহণ

বোয়ালখালী প্রতিনিধি :

পঞ্চম ধাপের ইনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চট্টগ্রামের বোয়লখালী উপজেলার ৭ ইউপিতে শুরু হয়েছে ভোট গ্রহণ।

আজ বুধবার, ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ৭ ইউপির ৬৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম। তিনি জানান, সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আহলা করলডেঙ্গা ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে কয়েক বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এ দিকে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা আহলা করলডেঙ্গা ইউনিয়নে লুদি শিকদার পাড়া এলাকা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুণ রিপন (৩২) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, মো. জাহেদ।

সাথে থাকা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, আহলা করলডেঙ্গা ইউনিয়নের লুধি শিকদার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এসময় রিপনের মাথায় মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়ে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার রাতে শ্রীপুর-খরণদ্বী ইউপিতে টাকা বিলির সময় ৬জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন জনতা। তাদের কাছ থেকে ১লাখ ২০হাজার টাকা ও আনারস প্রতীকের বিভিন্ন স্টিকার, কার্ড উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের পা ভেঙ্গে যাওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।

বাকিদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, মো. জাহেদ। তিনি বলেন, এছাড়া রাতে নির্বাচনী সহিংসতায় আহত শাকপুরা ইউনিয়নের মো. ইদু ও বাহাদুল আলম নামের দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, টাকা বিলির সময় জনতার হাতে আটক ৪জনকে পুলিশ গ্রেফতার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা ৭ ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন পুলিশ, বিজিবি, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...