বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইউপি নির্বাচন: আনোয়ারার ১০ ইউপিতে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক :

৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়নে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে আনোয়ারা উপজেলার বৈরাগ, চাতরী, বারখাইন, সদরসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণের কমপক্ষে দেড় দুই ঘন্টা আগেই ভোট কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসেছেন নিজেদের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। ইতোমধ্যে তারা ভোট দিতে শুরু করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সুশৃংখল ভাবে ভোট দিতে চান। যে পরিবেশ তারা ইতোমধ্যে পেয়েছেন।

কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে আলাপকালে তারা বলেন, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কেন্দ্রে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে।

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম বলেন, আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্নের লক্ষ্যে বিজিবি, পুলিশ ফোর্স মাঠে রয়েছে। এছাড়াও র‌্যাব, আনসার সদস্য সাদা পোষাকের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন রয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা আশাবাদী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকারপ্রয়োগ করতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...