বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সিএমপি ট্রাফিক বিভাগের নতুন সেবা ‘আমার গাড়ি নিরাপদ’

চট্টগ্রামে ‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন’ এ প্রতিপাদ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের সেবা সপ্তাহ শুরু হয়েছে। এই দিন উদ্বোধন করা হয় সিএমপির নতুন সেবা ‘আমার গাড়ি নিরাপদ’।

মঙ্গলবার (৪ জানুয়ারি) নগরের জিইসি মোড়ে জিইসি কনভেনশন সেন্টারে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

পুলিশ সেবা মূলক যে কাজ করে থাকে, তার মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা করা গুরুত্বপূর্ণ কাজ। এ সেবা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে।

যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় বা মোটামুটি সহনশীল হয়, আমরা স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণা চালানো হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় কিছুটা সময় পেয়েছি নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে।

মাস্ক ও করোনা নিয়ে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি করা হবে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় পরিবহন সেক্টরকে সচেতন করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এ কাজ আরও বেগবান করা হবে। পরে ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় রেজিষ্ট্রেশনকৃত গাড়িসমূহে কিউআর কোড সম্বলিত স্টিকার লাগানোর কার্যক্রমের সূচনা করেন সিএমপি কমিশনার।

উল্লেখ্য ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় এখন পর্যন্ত নগরের প্রায় সাড়ে ১২ হাজার গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। নিরাপদ সড়ক গড়ে তোলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে নগরের সকল সিএনজি চালিত গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে।

ট্রাফিক সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ কমিশনার ট্রাফিক (উত্তর) জয়নাল আবেদীন, উপ কমিশনার ট্রাফিব বন্দর শাকিলা সুলতানাসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...