বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সমস্ত ষড়যন্ত্র উপড়ে ফেলে আজ পদ্মাসেতু হয়েছে: তথ্যমন্ত্রী

সমস্ত ষড়যন্ত্র উপড়ে ফেলে আজ পদ্মাসেতু হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পদ্মাসেতু একটি স্বপ্নের সেতু ছিলো, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানাসহ পদ্মাসেতুর এপার থেকে ওপারে গাড়ি চালিয়ে গেছেন, আবার গাড়িতে এপারে এসে গণভবনে ফিরে গেছেন। সেখানে তিনি হেঁটেছেন। এর অর্থ পদ্মাসেতু হয়ে গেছে।’

সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনির্বাচিত কমিটির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্য ও সম্প্রচারসচিব মো: মকবুল হোসেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক, সচিব মো: শাহ আলম এবং সদস্যদের মধ্যে মো: শফিউল ইসলাম এমপি, ইকবাল সোবহান চৌধুরী, সাইফুল আলম, মঞ্জুরুল আহসান বুলবুল, মুজাফফর হোসেন পল্টু, সেবীকা রানী, ড. ফেরদৌস জামান বৈঠকে অংশ নেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু নিয়ে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বেগম খালেদা জিয়াই বলেছেন, আওয়ামী লীগ কখনো পদ্মাসেতু করতে পারবে না। বিএনপি’র নেতারাও তাতে সুর মিলিয়েছেন।

বেগম জিয়া আরো বলেছিলেন যে, পদ্মাসেতু যদি করেও তাহলে এটা জোড়াতালি দিয়ে একটা সেতু হবে। তবে বাস্তবিক পৃথিবীর সকল সেতু জোড়া দিয়েই হয়।’

‘প্রধানমন্ত্রী যেহেতু পদ্মাসেতুর এপার থেকে ওপারে এবং ওপার থেকে এপারে এসেছেন, এখন বিএনপি নেতারা কি বলবেন এবং কখন এই পদ্মাসেতু দিয়ে গাড়ি চালিয়ে যাবেন সেই অপেক্ষায় আছি, কারণ তারা এই সেতু নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন’ বলেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিশ্বব্যাংকের যারা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে পরে আবার অর্থায়নের প্রস্তাব দিয়েছিলেন যা প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন, আশা করছি তারাও দেখবেন একটি দেশ তাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে এমন বিশাল সেতু নির্মাণ করতে পারে। যারা পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধ করেছিলো তারা নিশ্চয়ই এখন এই পদ্মাসেতু দেখে লজ্জিত হবে।

এর আগে মন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রেস কাউন্সিল আমাদের দেশে মুক্তমত চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এবং আমরা এটিকে আরো শক্তিশালী করার উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করেছি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল গঠন করেছেন। মুক্তমত চর্চা এবং বহুমাত্রিক সমাজ গঠন ও একটি গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করার লক্ষ্যেই তিনি প্রেস কাউন্সিল গঠন করেছিলেন।

আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি বহুমাত্রিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। আমাদের দেশে যেভাবে মতপ্রকাশের স্বাধীনতা আছে সেটি অনেক উন্নয়নশীল দেশে নেই।’

একইসাথে উন্নত দেশগুলোতেও মতপ্রকাশের স্বাধীনতা যেমন আছে, সেখানে একইসাথে সংবাদপত্র এবং গণমাধ্যমের জবাবদিহিতাও আছে উল্লেখ করে উদাহরণ দিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যে কিছুদিন আগে একজন এমপি’র বিরুদ্ধে ভুল সংবাদ পরিবেশনের কারণে বিবিসির পুরো টিমকে পদত্যাগ করতে হয়েছিলো, ক’দিন আগেও একটি ভুল সংবাদ পরিবেশনের কারণে বিবিসিকে মোটা অংকের জরিমানা দিতে হয়েছে।

একটি ভুল সংবাদ পরিবেশনের কারণে লন্ডন থেকে প্রকাশিত পৃথিবীর সবচাইতে পুরনো ১৬৭ বছরের ইংরেজি দৈনিক নিউজ অব দ্যা ওয়ার্ল্ড পত্রিকার বিরুদ্ধে মোটা অংকের জরিমানা হয় এবং তা দিতে না পারার কারণে তারা পত্রিকাই বন্ধ করে দিতে বাধ্য হয়।

কন্টিনেন্টাল ইউরোপে গণমাধ্যম ভুল সংবাদ পরিবেশন করলে তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদেরকে জবাবদিহি করতে হয় এবং একইসাথে জরিমানাও দিতে হয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

আরও পড়ুন

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...