বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চবির কটেজে ঝুলন্ত লাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি কটেজ থেকে ঝুলন্ত একটি লাশ উদ্ধার করা হয়েছে। এস আলম কটেজের ২১২ নাম্বার কক্ষের দরজা ভেঙে অনিক চাকমা নামের ঐ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত অনিক চাকমা রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের মোহন লাল চাকমা ও গোপী দেবীর ছেলে। তিনি চবির মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার বেলা দেড়টার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটির সদস্যরা অনিকের কক্ষের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে। এরপর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু তৈয়ব অনিকের মৃত্যু নিশ্চিত করেন। তিনি কটেজের ২১২ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রথমে তিনি কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন। তারপর পুলিশে খবর দিলে তারা আসার পর কটেজের ঐ কক্ষ থেকে অনিকের লাশ উদ্ধার করা হয়।

অনিকের কক্ষ থেকে কিছু নোট পাওয়া গিয়েছে এবং তার পরিবারকে খবরটি জানানো হয়েছে বলেও জানান প্রক্টর।

এস আলম কটেজের আরেক ছাত্র সুভাষ চাকমা জানান, অনিক প্রায় প্রতিদিনই ভোরে ঘুম থেকে উঠতো। কিন্তু আজ ব্যতিক্রম হয়েছে। আজ ভোরে ঘুম থেকে ওঠেনি অনিক। তাঁর কক্ষের দরজাও বন্ধ ছিল সকালে অনেক সময়।

প্রথমে ৯ টার দিকে তার দরজায় গিয়ে তাকে ডাকলেও সে দরজা খোলেনি। তারপর আবার ১০ টার দিকেও তাকে না পেয়ে জানালা দিয়ে দেখতে গিয়ে দেখি ঘরের সিলিং থেকে তাঁর লাশ ঝুলছে। এরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয়া হয়।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, অনিকের কক্ষের দরজা ও জানালা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তার লাশ নামানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তারপরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...