শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারে ১৪৪ ধারা জারি

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন সড়কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে মহাসমাবেশ এবং একই সময়ে ৩০ গজ দূরে কক্সবাজার শহীদ মিনারে জেলা যুবলীগের বিজয় উৎসবের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে বিএনপি ও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে কক্সবাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার (০২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

তিনি বলেন, দুটি পক্ষের কর্মসূচির কারণে একটি উত্তপ্ত পরিস্থিতির শঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যে প্রশাসন মাঠে রয়েছে। ১৪৪ জারির নথি থানায় পাঠানো হচ্ছে। এরপর হয়তো মাইকিং করা হবে।

ইতোমধ্যে মহাসমাবেশ আয়োজনকে কেন্দ্র করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়কে মঞ্চ তৈরির কাজ চলছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

বিএনপি নেতারা বলছেন, তারা কক্সবাজার শহরে তিনটি স্থান মুক্তিযোদ্ধা পার্ক, ঈদগাহ ময়দান কিংবা কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের যেকোনো একটিতে মহাসমাবেশ করার অনুমতি চেয়েও পাননি। তাই কার্যালয়ের সামনেই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। মহাসমাবেশে অতিথি হিসেবে থাকবেন দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় অনেক নেতা।

অপরদিকে যুবলীগ বলছে, তারা বিজয় উৎসব করার জন্য পূর্ব থেকেই কর্মসূচি ঘোষণা করেছে। বিজয় উৎসব সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...