রবিবার, ১৭ মে ২০২৬

এয়াকুবের মত নেতাদের জন্যই দল আজকের অবস্থানে এসে পৌঁছেছে: আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামীলীগের মূল শক্তি। আওয়ামীলীগের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরাই রাজপথে নামে। তৃণমূল নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে না পারলে দলে ত্যাগী নেতাকর্মীর সৃষ্টি হবে না।

আজ ২৫ জুন, শুক্রবার সন্ধ্যায় হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগ সাবেক কাউন্সিলর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মো.এয়াকুব স্মরণে শোকসভার আয়োজন করেছে। সভায় তিনি একথা বলেন।

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মরহুম এয়াকুবের মত তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষার কারণেই বাংলাদেশ আওয়ামীলীগ আজকের অবস্থানে এসে পৌঁছেছে। এধরণের নেতারা সংগঠনকে দিতে আসেন, নিতে আসেন না। তারা নিঃস্বার্থ ভাবেই দলের জন্য আজীবন কাজ করে যায়। মো.এয়াকুবের ত্যাগ তিতিক্ষা নতুন প্রজন্মের কর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম আবদুর রহিমের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, আব্দুল মালেক, আব্দুল হাই, নাসির উদ্দিন মোল্লা, এসকান্দর এসকো, রফিউল হায়দার রফি, এস এম খালেদ বাবলু, আবরার হায়দার, মনির আহম্মদ, মো.ফরিদ, এড.তসলিম, গিয়াস উদ্দিন, সানাহ উল্লাহ শাহনু, এড.জাহাঙ্গীর, মৌলভী তাজুল ইসলাম, মো. জাহেদুল আলম, আবুল কালাম সরদার, হাজী নাছের আলম, মো.আলমগীর, আবদুল সাদেক, হাজী সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন সাকু, আবদুর রহিম, দেলোয়ার হোসেন, এম এ আজিজ, শাহেদ হায়দার খান, মাহমুদুল হক আবু, হোসনে আরা পারুল, নুরনাহার বেগম বেবী, নাঈম আশরাফ অভি, রায়হান উদ্দিন ঈশান, মো. মুছা, আজম খান, সৈয়দ শামসুল ইসলাম, সাবের আহম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

আরও পড়ুন

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী।শনিবার (১৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...