শনিবার, ৯ মে ২০২৬

৩০ বছর পর মেয়রের নির্দেশে দঃ হালিশরের বড় নালা অবৈধ দখল মুক্ত হলো

নগরীর ৩৯নং দক্ষিণ হালিহর ওয়ার্ডে সিমেন্ট ক্রসিং হাসপাতাল গেইটস্থ জেলে পাড়ায় বড় নালার উপর দেড় কিলোমিটার অংশ জুড়ে থাকা শতাধিক অবৈধ স্থাপনা সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের একটি দল গত দু’দিন ধারে অভিযান চালিয়ে সম্পূর্ণ নালাটি দখল মুক্ত করেন।

কাউন্সিলর জিয়াউল হক সুমন জানান, ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হলে নালাটির উপর অবৈধ স্থাপনা থাকায় পানি চলাচল রুদ্ধ হয়ে বর্ষায় বিরাট এলাকা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বাড়ে। এই সমস্যার আশু সমাধানে মেয়রের নির্দেশে নালাটির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও ভরাট মাটি উত্তোলন ও আবর্জনা পরিষ্কার করে পানি চলাচল উপযোগী করতে আরো দশ দিন সময় লাগতে পারে।

তিনি আরো জানান, এই বড় নালাটির পানি মাইট্যাল্লা খালে গিয়ে পড়ে এবং নৌ-বাহিনী আবাসিক এলাকা ও সিইপিজেডের পানিও বিভিন্ন নালা হয়ে এই খালে গিয়ে পড়ে। কিন্তু খালটি ভরাট হয়ে আছে। এই খালটিকে ভরাটমুক্ত করার দায়িত্ব সিডিএ’র হলেও তাদের কার্যক্রমের তালিকায় এই খালটি কেন নেই-তা বোধগম্য নয়। তবে আমরা সিডিএ কে মাইট্যাল্লা খাল ভরাট মুক্ত করতে তাগিদ দিয়ে আসছি।

এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী হারুন উর রশিদ, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, আওয়ামী লীগ নেতা মো. আক্কাস উদ্দিন, আবদুর রউফ, মো. ইলিয়াছ, মো. হারুন, চন্দ্র আশিষ, থানা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, নগর ছাত্রলীগের লোকামন, সাহাবুদ্দিন, ইকবাল হোসেন নয়ন, জেবায়ের খলিল দিপু, ইয়াছিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...