বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের বিভিন্ন ইউপিতে নৌকার ২০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন চন্দনাইশ, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের ২০জন নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগে সুপরিশ পাঠানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

গত ৮ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরি সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী ৫ জানুয়ারি উল্লেখিত উপজেলা সমুহের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বহিষ্কার হওয়া নেতারা হলেন, বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য গিয়াস উদ্দিন সোহেল।

সারোয়াতলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য এ এম এম ইউসুফ চৌধুরী। চরণদ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন খান। ৮ নং শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন।

আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: আমিনুল হক চৌধুরী। রায়পুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিন শরিফ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সদস্য ফজলুল কাদের।

বরুমছড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য শাহাদাত হোসেন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর।

আনোয়ারা ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম টিপু।

চন্দনাইশ উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়নে আবদুল শুক্কুর, হাশিমপুর ইউনিয়নে আলমগীর ইসলাম, আমির মোঃ সাইফুদ্দীন ও মোজাম্মেল হক, ধোপাছড়ি ইউনিয়নে মোরশেদুল আলম, বরমা ইউনিয়নে জাবেদ গাউছ মিল্টন ও খোরশেদুল আলম টিটু, বরকল ইউনিয়নে আবদুর রহিম ও রাশেদুল আলম, বৈলতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এড.আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল।

সভায় আরো সিদ্ধান্ত হয় যে, বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল নেতা কাজ করছেন বা প্রচার-প্রচারনায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পানিবন্দি মানুষের পাশে এরশাদ উল্লাহ এমপি

টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের...

সন্ধ্যায় শপথ নেবেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য...

চলাচলের পথ নিয়ে বিরোধ: মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের...

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে...

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম...

আরও পড়ুন

বোয়ালখালীতে পানিবন্দি মানুষের পাশে এরশাদ উল্লাহ এমপি

টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর এলাকায় নিম্নাঞ্চলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান,আবার...

সন্ধ্যায় শপথ নেবেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় শপথ নেবেন।জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক...

চলাচলের পথ নিয়ে বিরোধ: মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়া পাড়া গ্রামে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত চাচা আবুল...

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা প্রশ্নে...