শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বোয়ালখালীতে নির্বাচনী পরিবেশ সুষ্ট করার দাবি স্বতন্ত্র প্রার্থীর

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচার প্রচারণায় বাধা দেওয়াসহ কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতিক) মো.হামিদুল হক মান্নান।

আজ রবিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি এ অভিযোগ জানান।

স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান অভিযোগ করে বলেন, সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পক্ষে এলাকায় অবস্থান নিয়ে আনারস প্রতিকের কর্মীদের গ্রেফতার ও প্রচার কার্যক্রমে অংশ না নিতে বিভিন্নভাবে হয়রানি করছে। ইতিমধ্যে দুইজন কর্মীকে ধরে নিয়ে ডাকাতি মামলায় চালান দেওয়া হয়েছে।

গতকাল ২৫ ডিসেম্বর মাইকিং করার সময় মাইকম্যানকে ধরে নিয়ে পটিয়া থানায় সোর্পদ করেছে এবং বিস্ফোরক ও নাশকতা মামলায় তাকে চালান দেওয়া হয়েছে। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান সে। ছেলেটির বিরুদ্ধে অথচ কোনো মামলা ছিলো না। সে একজন ভালো মেধাবী ছাত্র বলে জানি।

তিনি বলেন, প্রতিনিয়ত হুমকি ধমকি প্রদান ও গায়ে পড়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন। আমার ও আমার পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দিয়েছি।

নির্বাচনকে ঘিরে কোনো ধরণের সহিংসতা চান না জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে চেয়ারম্যান হবো না। এলাকাবাসী যে সিদ্ধান্ত দেবে মেনে নেবো। এসময় তিনি নির্বাচনী সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।

স্বতন্ত্র প্রার্থী মো. হামিদুল হক মান্নান করলডেঙ্গা ইউপির বর্তমান চেয়ারম্যান। তিনি টানা দুইবার এ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তার বড় ভাই নজরুল ইসলাম বাচা করলডেঙ্গা ইউপির চেয়ারম্যান ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

দীর্ঘ প্রায় পাঁচ মাসের আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে...

আরও পড়ুন

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। এই অবস্থায় লোহাগাড়া উপজেলার খৈয়ারকুল গ্রামের প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। বৃষ্টি ও...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবল স্রোতে কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়ার ২...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত সাড়ে ৪টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায়...