শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কক্সবাজারে এবার ছাত্রীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে কলাতলীতে আবাসিক হোটেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দুইদিন ধরে জিম্মি রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৮ই ডিসেম্বর ৫ জনের বিরুদ্ধে মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ।

ওই ছাত্রী জানিয়েছেন, গেল ১৩ই ডিসেম্বর সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জেনে বাড়ি ফেরার পথে উত্তর নুনিয়ারছড়ার মোহাম্মদ আশিকের নেতৃত্বে কয়েকজন তাকে অপহরণ করে। পরে ১৫ই ডিসেম্বর রাতে একটি গাড়ীতে করে তাকে বাড়ির সামনে নামিয়ে দেয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন তিনি। পরে ১৮ই ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর থানায় মামলা করেন। তবে এক সপ্তাহেও কেউ গ্রেপ্তার হয়নি। উল্টো আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

ভূক্তভোগী ছাত্রীর স্বজনরা জানায়, তারা আমাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমি সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত আশিকের ভাবি শাহিনা আকতার দাবি করেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা বিয়ে করতে চাইলেও ওই ছাত্রীর পরিবার রাজি নয়।

মামস্ আবাসিক হোটেলের ম্যানেজার জানিয়েছেন, ১৩ থেকে ১৫ই ডিসেম্বর এ নামের কেউ তাদের হোটেলে ছিলো না। হোটেলটিতে সিসিটিভি থাকলেও ওই তারিখের ফুটেজ ডিলেট হয়ে গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হালিম জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

দীর্ঘ প্রায় পাঁচ মাসের আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে...

আরও পড়ুন

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত সাড়ে ৪টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায়...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে মো. ইশতিয়াক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে...

চট্টগ্রামে শিশু ইরা মনির হত্যা মামলায় সেই বাবু শেখের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নাঈম ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পৃথক ধারায় যাবজ্জীবন ও...