বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩৯ লাখ ১৫ হাজার ছাড়ালো

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৯৫৭ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ১৫ হাজার ৯৬২ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ২৩৫ জন।

অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৯ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৭৪২ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শুক্রবার (২৫ জুন) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৯৫৬ জন আর ৬ লাখ ১৮ হাজার ৬৮৫ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১৩ লাখ ৩ হাজার ৪১৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৩৮ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ২৮২ জনের।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৬৪ হাজার ৩২৯ জন, রাশিয়ায় ৫৩ লাখ ৮৮ হাজার ৬৯৫ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ৮৪ হাজার ৫৭২ জন, ইতালিতে ৪২ লাখ ৫৫ হাজার ৭০০ জন, তুরস্কে ৫৩ লাখ ৯৩ হাজার ২৪৮ জন, স্পেনে ৩৭ লাখ ৭৭ হাজার ৫৩৯ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৩ হাজার ৭৭ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৯০৬ জন, রাশিয়ায় এক লাখ ৩১ হাজার ৪৬৩ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৪৮ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৩৬২ জন, তুরস্কে ৪৯ হাজার ৪১৭ জন, স্পেনে ৮০ হাজার ৭৬৬ জন, জার্মানিতে ৯১ হাজার ১৭৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩১ হাজার ৮৪৭ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের আরও ৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড...

গ্যাস সংকটে দুটি সার কারখানার উৎপাদন বন্ধ

গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের বৃহৎ দুটি...

বোয়ালখালীতে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে...

আনোয়ারায় বিআরটিসি বাস চালককে মারধর

চট্টগ্রামের আনোয়ারায়  বিআরটিসি বাস চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের...

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে ছড়া ভরাট-রাস্তা দখলের অভিযোগ

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত লিমিটেড এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, প্রাকৃতিক...

বিভাজন নয় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য কাজ করতে হবে : এরশাদ উল্লাহ এমপি 

চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ...

আরও পড়ুন

শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের আরও ৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের...

গ্যাস সংকটে দুটি সার কারখানার উৎপাদন বন্ধ

গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের বৃহৎ দুটি সার কারখানা- চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর সার...

বোয়ালখালীতে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন নামের ২৫ বছর বয়সী এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।ইমতিয়াজ বোয়ালখালী পৌরসভার ৩ নাম্বার...

আনোয়ারায় বিআরটিসি বাস চালককে মারধর

চট্টগ্রামের আনোয়ারায়  বিআরটিসি বাস চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় লাইনম্যান ও বাস স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত চালক থানায় লিখিত অভিযোগ...