শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কবে থেকে শুরু হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, জানালেন শিক্ষামন্ত্রী

স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার রাজধানীর দনিয়া কলেজ আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্বে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। সবাইকে টিকার আওতায় আনা হবে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে।

তিনি আরও বলেন, আমাদের দুই বছরের অভিজ্ঞতা বলছে, মার্চ মাসের দিকে করোনা সংক্রমণ বাড়ছে। তাই আগামী বছরের মার্চ মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

দীপু মনি বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার রয়েছে। মুখস্থ, পরীক্ষা-নির্ভর ও সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়- আমরা এমন শিক্ষাব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আগের তিনটি বিপ্লবও আমরা ধরতে পারিনি। আইসিটিতে দক্ষ না হলে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের পেছনে ফেলে চলে যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের শৈশব থেকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হতে হবে। একইসঙ্গে মানবিক মানুষ হতে হবে। আশা করি, তোমরা দক্ষ, যোগ্য ও সুনাগরিক হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত সাড়ে ৪টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায়...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে মো. ইশতিয়াক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে...