সোমবার, ১০ আগস্ট ২০২৬

সাংবাদিকদের কেন্দ্র ছাড়তে হুমকি দিলেন এসআই

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের গাংরা ভোটকেন্দ্র থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে নির্দেশ দেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এক পর্যায়ে তিনি বলেন, কেন্দ্র না ছাড়লে সাংবাদিকদের আটক করা হবে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ চলাকালে জগন্নাথদিঘি ইউনিয়নের গাংরা আনেয়ারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই এসআইয়ের নাম চিরঞ্জীব বড়ুয়া। তিনি কুমিল্লা কোতোয়ালি থানায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

ওই কেন্দ্রে থাকা কুমিল্লার তিনজন সাংবাদিক জানান, সকাল ৯টার দিকে আমরা ওই কেন্দ্রে গিয়ে দেখতে পাই বিভিন্ন অনিয়মের মধ্যে ভোটগ্রহণ চলছে।

এ সময় একাধিক পুরুষ ও নারী প্রার্থী কেন্দ্রে পুলিশের সহযোগিতায় জালভোট চলছে বলে অভিযোগ করেন। এমন সময়ে এসআই চিরঞ্জীব সাংবাদিকদের দিকে তেড়ে এসে সকল সাংবাদিককে কেন্দ্র ছাড়তে বলেন।

এসময় সাংবাদিকরা বলেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণ করছি, আপনার কথায় কেন্দ্র ছাড়বো কেন? আর সাংবাদিকরা কেন্দ্রে থাকলে আপনার সমস্যা কী? এরপর অভিযুক্ত ওই এসআই তার সঙ্গীও ফোর্সদের ডেকে বলেন, সাংবাদিকদের আটক করো। পরে বিষয়টি কুমিল্লার পুলিশ সুপারকে জানালে তিনি এসআই চিরঞ্জীবকে শান্ত করেন।

এ সময় এসআই চিরঞ্জীব বলে ওঠেন, আমি এসপি সাহেবের ডিউটি করছি, নির্বাচন কমিশনের নির্দেশনা মানার সময় নেই। এছাড়া সাংবাদিকদের অকথ্য ভাষায় গালমন্দ করেন তিনি।

এ প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো.ফারুক আহমেদ বলেন, এখন ভোটগ্রহণ চলছে, আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। ভোটগ্রহণের পরে বিষয়টি দেখবো।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.মঞ্জুরুল আলম বলেন, আজকে তিনি (এসআই) নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছেন। দায়িত্বে থেকে তার এমন কথা বলার কোন সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...