শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি

চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। সকাল থেকেই লাইন ধরে ভোট দিচ্ছেন ভোটাররা।

শুরুতে নারী ভোটারের উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। নির্বাচনের মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে পটিয়ার ১৭টি ইউনিয়ন, কর্ণফুলীর চারটি ও লোহাগাড়ার ছয়টি ইউনিয়নে ২৪৯টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ এক হাজার ৪৬১টি। ২৭ ইউনিয়নের মোট ভোটার চার লাখ ৯২ হাজার ৬১৭ জন।

পটিয়ার তিনটি, লোহাগাড়ার দুটি ও কর্ণফুলীর এক ইউনিয়নে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান হতে যাচ্ছেন। তবে এসব ইউনিয়নের মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বার পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ইভিএমে নির্বাচন হচ্ছে পটিয়ার কুসুমপুরা ও হাবিলাসদ্বীপে। এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত সদস্য ১৩৬ জন ও সাধারণ সদস্য পদে ৫৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কর্ণফুলীতে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত সদস্য পদে ৪১ জন ও সাধারণ সদস্য পদে ১৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লোহাগাড়ায় চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৬২ জন ও সাধারণ সদস্য পদে ২২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে৷ নির্বাচনে এখানে ১৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। এছাড়া পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে...

চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

পানি কমলেও আলীকদমে কাটেনি বন্যার দুর্ভোগ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর...

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন...

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত আড়াই...

আরও পড়ুন

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও...

পানি কমলেও আলীকদমে কাটেনি বন্যার দুর্ভোগ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর শুক্রবার সকাল থেকে বান্দরবানের আলীকদমে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায়...

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। ‎ ‎শুক্রবার (১০ জুলাই) সকালে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ...

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।শুক্রবার (১০ জুলাই) দুপুরে...