শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কর্ণফুলীতে নৌকার প্রার্থীর বাসায় হামলা চেষ্টার অভিযোগে আটক-৩

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধায় এক প্রার্থীর বাসায় হামলা করতে গিয়ে তিন যুবক আটক হয়েছেন। ২৫ ডিসেম্বর (শনিবার) রাত ৯টায় জুলধা ৫নং ওয়ার্ড কচির মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।

শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি আল মাহামুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‌‘জুলধা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হকের বাসায় হামলা করার অভিযোগে স্থানীয়রা তিনজনকে আটক করে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের উদ্ধার এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি।’

হাজী মুহাম্মদ নুরুল হক অভিযোগ করে বলেন, ‘আনারসের প্রতীকের প্রার্থী রফিক আহমদের ছেলে রিমু ও ওনার জামাই আজগর এর নেতৃত্বে ৭/৮ জনের একটি দল অস্ত্রসহ আমার বাসায় এসে হামলা করতে চেষ্টা করেন। এ সময় আশেপাশের লোকজন তাদের ধাওয়া করে তিনজনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়। পরে এদের গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাদের নিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি এখন নিরাপত্তাহীরতায় ভুগিতেছি। আমার নিরাপত্তা দরকার। প্রশাসন যেন সে ব্যবস্থা করেন।’

জানা যায়, আটক তিন যুবকেরা বহিরাগত। এরা নগরীর অক্সিজেন এলাকার বলে পুলিশ জানান। এদের নাম রহিম, কামাল ও সাজ্জাদ। এদের প্রত্যেকের বয়স ১৮-২৭।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতিকীর প্রার্থী রফিক আহমদ বলেন, ‘এ ঘটনা বানোয়াট বলে মনে হচ্ছে। আমি এখন জুলধা ১নং ওয়ার্ডে। আমি ১৯৮৮ সাল থেকে নির্বাচন করছি। চার বারের চেয়ারম্যান। কোনদিন মারামারি করিনি। এবারও আমার আনারসের গণজোয়ার দেখে এসব অপ্রচার শুরু করছে নৌকার প্রার্থী।’

সর্বশেষ উপজেলা প্রশাসন সূত্রে তথ্য পাওয়া যায়, জুলধা থেকে তিন যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞেসাবাদ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শিরীন আক্তার তাদের তিন দিনের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। এই অবস্থায় লোহাগাড়া উপজেলার খৈয়ারকুল গ্রামের প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। বৃষ্টি ও...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবল স্রোতে কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়ার ২...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ...