শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিই বিএনপির শক্তির উৎস: কাদের

নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিই বিএনপির শক্তির একমাত্র উৎস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “চিরাচরিত মিথ্যাচারের অপরাজনীতিতে নিমগ্ন বিএনপি নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিনিয়ত অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন।

বিএনপিনেতা মির্জা ফখরুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছে, তা বাংলা সাহিত্যের ‘আষাঢ়ে গল্প’র মতো। মির্জা ফখরুল বিএনপিনেত্রী খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকৃতপক্ষে একাত্তরের রণাঙ্গণে অংশ নেওয়া বীর নারীদের গৌরবগাঁথা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষ করার অপচেষ্টা চালিয়েছে।

কারণ মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিই বিএনপির শক্তির একমাত্র উৎস। আমরা আশা করি, বিএনপি নেতারা এ ধরনের বানোয়াট গল্প থেকে বিরত থাকবেন। তাদের বোধোদয় হওয়া উচিত যে, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মতো ঔদ্ধত্যপূর্ণ ও জাতিদ্রোহমূলক কার্যকলাপে লিপ্ত থাকার কারণেই বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে।”

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা বিদেশে অর্থপাচারের কথা বলেছেন। দেশবাসী জানেন, এই অর্থপাচারের মূল হোতা কারা এবং হাওয়া ভবন সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।

দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন ও অর্থপাচারকারীদের দল বিএনপি নেতাদের মুখে অর্থপাচারের কথা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়! বিএনপির শাসনামলে জার্মানির প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান সিমেন্স গ্রুপের কাছ থেকে তারেক রহমানের ঘুষ গ্রহণের কথা আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে চীনের হার্বিন কোম্পানির কাছ থেকে তারেক রহমানের ঘুষ কেলেঙ্কারির কথা সবাই জানে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও জিয়া পরিবারের দুর্নীতির চিত্র বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে। সিঙ্গাপুর থেকে বিএনপিনেত্রী খালেদা জিয়ার পুত্র কোকো রহমানের পাচারকৃত অর্থ আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে ফেরত আনা হয়েছে। বিএনপিনেতারা মুখে একদিকে অর্থপাচারের কথা বলে অন্যদিকে লন্ডনে অবস্থানরত তাদের নেতা সাজাপ্রাপ্ত পলাতক খুনি আসামি তারেক রহমানের বিলাসী জীবন-যাপনের রসদ প্রেরণ করে।

এ দেশের জনগণ জানে, বিএনপির সাজাপ্রাপ্ত নেতা, একাত্তরের পরাজিত অপশক্তি ও যুদ্ধাপরাধীদের রক্ষা, সরকারবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নে পৃথিবীর বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগে এবং বিএনপির মনোনয়ন ও পদ বাণিজ্যের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে কারা পাচার করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আর্থ-সামাজিক সব সূচকেই বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি সাধিত হচ্ছে। জনগণের জীবনমানের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের টাকা দেশে আছে বলেই উত্তরোত্তর বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক শৃঙ্খলা ও সুশাসন আছে বলেই মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে।

বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহ অভিঘাতের মধ্যেও দেশের অর্থনীতির গতি সচল রয়েছে। আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থাসমূহ বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক কাঠামো বিনির্মাণ এবং অগ্রগতির প্রশংসা করছে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার বৃদ্ধি এবং আগামী অর্থবছরে তা সাত দশমিক এক শতাংশে দাঁড়াবে বলে সাম্প্রতিক সময়ে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। অথচ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত বাংলাদেশের কোনো উন্নয়নই বিএনপি নেতাদের চোখে পড়ে না।

আমরা বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানাবো, অসংলগ্ন কথাবার্তা পরিহার করুন এবং সত্যকে স্বীকার করার সৎ সাহস নিয়ে গঠনমূলক বক্তব্য প্রদান করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। এই অবস্থায় লোহাগাড়া উপজেলার খৈয়ারকুল গ্রামের প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। বৃষ্টি ও...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবল স্রোতে কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়ার ২...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ...