শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কেরানীবাড়ী পাঠাগারের একযুগ পূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

মিরসরাই প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বিজয় দিবস উদযাপন ও সেচ্ছাসেবী সংগঠন কেরানীবাড়ী পাঠাগারের ১যুগ পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কেরানী বাড়ি পাঠাগারের সহ-সভাপতি তানভীর আহমেদের সঞ্চালনায় এবং সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান ফজলুল করিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বারইয়াহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এস.এ ফারুক।

অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেরানীবাড়ী পাঠাগারের সদস্য সরোয়ার নাহিদ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়াহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সির নিজাম উদ্দিন, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহসান পাশা, বীর মুক্তিযোদ্ধা আলী আহসান খাঁন বোরহান, নুরুল আলম ইরানী, বারইয়াহাট জেনারেল হাসপাতালের এমডি কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাঈফ উদ্দিন, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, অধম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদ, জাগ্রত প্রতিভার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক আকতার হোসেন, কেরানীবাড়ী পাঠাগারের সদস্য দিদারুল আলম, আনোয়ার হোসেন, ইমাম উদ্দিন, কামরুল ইসলাম, সালমান গিয়াস, মো. রিজবী, রিশাদ বিন আলম, আজিম উদ্দিন, শায়েস্তা খান পিয়ান, মো. মুরাদ, মো. কাউছার, সুমন সহ নির্বাণ সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কেরানীবাড়ী পাঠাগারের উদ্যোগে সপ্তম বারের মতো এই আয়োজনে ৮টি বুথে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় ৯শত রোগীর বিনামূল্যে খতনা, হেপাটাইটিস-বি পরীক্ষা, শিশুরোগ নির্ণয়, মেডিসিন, ডেন্টাল, চক্ষু পরীক্ষা, ঠোঁট ও তালু কাটা, জন্মগত পা বাঁকা ইত্যাদি রোগের বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

ফ্রি চিকিৎসা সেবা নিতে আসা জয়নাল আবেদীন বলেন, আমার জন্মগত ভাবে ঠোঁট কাটা ছিল। চার বছর আগে কেরানীবাড়ী পাঠাগারের উদ্যোগে ঠোঁট কাটার চিকিৎসা করিয়েছি। আমি এখন সম্পন্ন সুস্থ আছি।

কেরানীবাড়ী পাঠাগারের উপদেষ্টা চেয়ারম্যান ফজলুল করিম লিটন বলেন, কেরানীবাড়ী পাঠাগার জন্মলগ্ন থেকে মানুষের ফ্রি চিকিৎসা সেবা, গরীব মেয়ের বিয়েতে আর্থিক অনুদান, শিক্ষা সহায়তাসহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনের দ্বারায় যদি সমাজের অসহায় মানুষের উপকার হয় থাকে তাই হবে আমাদের স্বার্থকতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। এই অবস্থায় লোহাগাড়া উপজেলার খৈয়ারকুল গ্রামের প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। বৃষ্টি ও...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবল স্রোতে কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়ার ২...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ...