শনিবার, ১১ জুলাই ২০২৬

বোয়ালখালীতে বিধি না মেনে অতিথি এনে গালিগালাজ

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনুষ্ঠানের নামে অতিথি এনে নৌকার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিরুদ্ধে গালিগালাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলাসহ প্রার্থীদের প্রচারণায় নানান প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে বলে জানা গেছে।

আগামী ৫ জানুয়ারি বোয়ালখালী উপজেলার ৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা।

আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান (আনারস প্রতীক) জানান, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এলাকায় টাঙানো নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছে।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণ বিধি না মেনে এলাকায় অতিথি এনে তাদের দিয়ে গালিগালাজ করাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এ ব্যাপারে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের জানিয়েছি।

আমুচিয়া ইউপি নির্বাচনে সিপিবি মনোনীত প্রার্থী অনুপম বড়–য়া পারু অভিযোগ করে বলেন, পরাজয়ের ভয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিঁড়ে ফেলছেন ব্যানার, রেহাই দিচ্ছেন না পোস্টারও।

শাকপুরা ইউপি স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন সোহেল বলেন, কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারণা না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। প্রকাশ্যে অনুষ্ঠান করে অতিথিদের দিয়ে গালমন্দ করা হয়েছে। মৌখিকভাবে বিষয়টি রির্টানিং কর্মকর্তাকে জানিয়েছি।

জানা গেছে, গত দুইদিন ধরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার ব্যানারে উপজেলার পোপাদিয়া, শাকপুরা, করলডেঙ্গা ও আমুচিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, প্রার্থীদের কাছ থেকে দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। মৌখিকভাবেও অনেক প্রার্থী অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে...

চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

পানি কমলেও আলীকদমে কাটেনি বন্যার দুর্ভোগ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর...

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন...

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত আড়াই...

আরও পড়ুন

পানি কমলেও আলীকদমে কাটেনি বন্যার দুর্ভোগ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর শুক্রবার সকাল থেকে বান্দরবানের আলীকদমে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায়...

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। ‎ ‎শুক্রবার (১০ জুলাই) সকালে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ...

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।শুক্রবার (১০ জুলাই) দুপুরে...

বান্দরবানে পানিবন্দিদের দোরগোড়ায় বাংলাদেশ সেনাবাহিনী

বান্দরবানে সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের অতিবৃষ্টিপাতের কারনে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে আর্ত মনবতার সেবায় নিবেদিতপ্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের,বান্দরবান সেনা জোন ছুটে যাচ্ছেন বন্যা...