শনিবার, ১১ জুলাই ২০২৬

থানচি ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণে তিন দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক :

চতুর্থ ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের তিনদিনের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

২৬ ডিসেম্বর বান্দরবানের রোয়াংছড়ি ও থানচির ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ২৪ ডিসেম্বর সকাল ৬টা থেকে ২৬ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন জানান, শুধু ইউপি নির্বাচনের জন্য ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর থানচি উপজেলা এবং ২৫ ও ২৬ ডিসেম্বর রোয়াংছড়ি উপজেলা ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহিংসতা, অপ্রীতিকর ঘটনা এড়াতে বহিরাগতদের প্রবেশ বন্ধে ২৪ ডিসেম্বর ভোর থেকে ২৬ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

প্রতিদিন থানচির নাফাখুম, বড় পাথর, রেমাক্রি এবং রোয়াংছড়ির দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে শত শত পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ব্যবসায়ীরা জানায়, ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে ভ্রমণের জন্য ইতোমধ্যে দুটি উপজেলায় আবাসিক হোটেল, রিসোর্ট এবং সরকারি-বেসরকারি রেস্টহাউজগুলোতে বুকিং দেন পর্যটকরা। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে...

চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

পানি কমলেও আলীকদমে কাটেনি বন্যার দুর্ভোগ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর...

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন...

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত আড়াই...

আরও পড়ুন

পানি কমলেও আলীকদমে কাটেনি বন্যার দুর্ভোগ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর শুক্রবার সকাল থেকে বান্দরবানের আলীকদমে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায়...

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। ‎ ‎শুক্রবার (১০ জুলাই) সকালে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ...

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।শুক্রবার (১০ জুলাই) দুপুরে...

বান্দরবানে পানিবন্দিদের দোরগোড়ায় বাংলাদেশ সেনাবাহিনী

বান্দরবানে সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের অতিবৃষ্টিপাতের কারনে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে আর্ত মনবতার সেবায় নিবেদিতপ্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের,বান্দরবান সেনা জোন ছুটে যাচ্ছেন বন্যা...