শনিবার, ১১ জুলাই ২০২৬

উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯৩ হাজার ৫ শত টাকাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর একজনকে পলাতক আসামী করা হয়েছে।

২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে।

অভিযানস্থল থেকে পালানোর চেষ্টাকালে টেকনাফের ২১নং চাকমারকূল ক্যাম্পের ব্লক-বি/৬ এর বাসিন্দা লোকমান হাকিমের পুত্র জুবাইর (২২) কে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে একই ক্যাম্পের মৃত নাজির হোসাইনের পুত্র শামসুল আলম (৫৭) পালিয়ে যায়।

পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে ৩০হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৯৩হাজার ৫শ টাকা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র (ল এন্ড মিডিয়া কর্মকর্তা) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবা ও নগদ টাকাসহ আটক ব্যক্তিকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের...

মিরসরাইয়ে বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাত এক নারী...

আনোয়ারায় জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির...

রাঙ্গুনিয়ায় নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা উল্টে যুবক নিখোঁজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে...

ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি উৎসবে শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

আরও পড়ুন

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তিশা পরিবহনের একটি বাসের। এতে বাসটির চালক ও সহকারীসহ...

মিরসরাইয়ে বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর বয়স আনুমানিক...

আনোয়ারায় জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকা থেকে সাগরের জোয়ারে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার...

রাঙ্গুনিয়ায় নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা উল্টে যুবক নিখোঁজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ডিঙ্গি নৌকা ডুবে মো. সোলেমান (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।শনিবার (১১ জুলাই) সকাল...