রবিবার, ১২ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় এক নারীর মরদেহ উদ্ধার

ফারুক হোসেন, মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড পশ্চিম মুসলিম পাড়া এলাকার নিজ বাড়ি থেকে জরিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (২১শে ডিসেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড পশ্চিম মুসলিম পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। জরিনা বেগম ওই গ্রামের বাসিন্দা মৃত আলম ফকিরের স্ত্রী।

তিনি মুসলিমপাড়ার আইযুব আলী সর্দারের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জরিনা বেগমের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন। দুই ছেলে বিয়ে করে আলাদা সংসার করছেন। এদের একজন তৈকাতাং ও অন্যজন চট্টগ্রামে বসবাস করেন। এজন্য একাই বাড়িতে থাকতেন জরিনা বেগম।

মেজ ছেলে জসিম উদ্দিন বলেন, গত শনিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম থেকে তিনি মাটিরাঙ্গায় আসেন, এ সময় তার মাকে বিছানায় শুয়ে থাকতে দেখেন। তিনি ডাকলেও কোনো সাড়া না দিলে তিনি শ্বশুরবাড়ি চলে যান।

এদিকে গত পাঁচ ছয় দিন আইয়ুব আলী সর্দারের বাড়িতে কাজ করতে যাননি জরিনা বেগম। বিষয়টি তার মেয়ে-জামাইকে জানালে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের দরজায় তালা দেওয়া দেখতে পান।

এসময় ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তিনি বিষয়টি মাটিরাঙ্গা থানা পুলিশকে জানান। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে ফেলে। এসময় দেখা যায় বিছানায় পড়ে আছে জরিনা বেগমের মরদেহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর টেক্সঘর এলাকার মোল্লার বাপেরবাড়ির...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...