রবিবার, ১২ জুলাই ২০২৬

আনোয়ারায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮

আনোয়ারা প্রতিনিধি :

আনোয়ারায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,পঞ্চম ধাপে ৫ জানুয়ারি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নসহ ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে রায়পুর ইউপিতে বিদ্রোহী প্রার্থী মো.আমিন শরীফ ঘোড়া প্রতীক বরাদ্দ পেলে সমর্থকরা উপজেলা সদর থেকে মিছিল সহকারে নির্বাচনী এলাকায় যান।

যাওয়ার পথে চুন্নাপাড়া গোদারপাড় এলাকায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত জানে আলমের সমর্থকরা অতর্কিত হামলা চালান। এ সময় আহত হন উভয়পক্ষের অন্তত আটজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে দুইজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো.আমিন শরীফ বলেন,নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জানে আলম শুরু থেকে আমার প্রচারণা কাজে বাধা সৃষ্টি করছেন। এলাকায় আমার জনপ্রিয়তা দেখে পূর্বপরিকল্পিতভাবে সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমার সাতজন সমর্থক আহত হয়েছে। তারমধ্যে আরাফাতকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রায়পুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও আ.লীগের প্রার্থী জানে আলম বলেন,তার কোনো জনপ্রিয়তা নেই। তাই ভোটের আগে আমাকে নিয়ে মনগড়া অভিযোগ দিচ্ছেন। সকালে আমার এক সমর্থককে পিটিয়ে আহত করেছে আমিন শরীফের লোকজন। তারাই ওল্টো শোডাউন দিয়ে এসে এলাকাবাসীর সঙ্গে ঝামেলা করেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,রায়পুর ইউপিতে সংঘর্ষের ঘটনা শুনেই সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। হামলার বিষয় নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থী আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর টেক্সঘর এলাকার মোল্লার বাপেরবাড়ির...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...