রবিবার, ১২ জুলাই ২০২৬

শাকপুরাবাসীর প্রত্যাশা পূরণে প্রার্থী হয়েছি: গিয়াস উদ্দিন সোহেল

বোয়ালখালী প্রতিনিধি:

শাকপুরাবাসীর প্রত্যাশা পূরণের জন্য প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার কারণে আমার কিছুটা ক্ষতি হলেও এতে এলাকাবাসী যদি কিছু পায় তাতেই হবে আমার বড় পাওয়া। কাজ করার জন্য একটা বয়সের ব্যাপার আছে।

আমি মনে করি এটাই আমার উপর্যুক্ত সময় ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছি
বলে জানিয়েছেন, বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. গিয়াস উদ্দিন সোহেল।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রতীক পাওয়ার পর উপজেলা সদরের একটি হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঞ্চিত এলাকার উন্নয়ন ও ন্যায্য সেবা দোরগোড়ায় পেতে এলাকাবাসী আমাকে প্রার্থী করেছেন। নির্বাচিত হলে এলাকাবাসী এর প্রতিফলন অবশ্যই পাবেন।

বিগত নির্বাচনে এলাকাবাসীর অনুরোধ থাকলেও ছাড় দিয়েছিলাম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মনমানসিকতার পরিবর্তন হবে ভেবে। কিন্তু নির্বাচনের পর এলাকার অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ন্যায্য সেবা পেতে হয়রানির শিকার হচ্ছেন এলাকাবাসী।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, এলাকায় আতঙ্ক ছড়ানো হচ্ছে ভোট দেওয়া যাবে না, কেন্দ্র দখল করবে বলে। এতে এলাকাবাসী সুষ্ঠুভাবে ভোট প্রদান নিয়ে শংকায় রয়েছেন।

শাকপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আবদুল মান্নান মোনাফ, গিয়াস উদ্দিন সোহেলসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর টেক্সঘর এলাকার মোল্লার বাপেরবাড়ির...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...