রবিবার, ১২ জুলাই ২০২৬

আনোয়ারায় বিনা প্রতিদ্বন্দিতায় আ.লীগের চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের চার চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ঘোষণা দিয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন উপজেলার বৈরাগ ইউপির নোয়াব আলী, বটতলী ইউপির এম এ মান্নান চৌধুরী, বারখাইন ইউপির হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও চাতরী ইউপির আফতাব উদ্দিন আহমদ চৌধুরী সোহেল।

বৈরাগ ইউপির নোয়াব আলী ও বারখাইন ইউপির হাসনাইন জলিল চৌধুরী শাকিল একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

অপরদিকে চাতরী ইউপি নির্বাচনে পিতা-পুত্র দুইজনই মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ের পরদিন পিতা সামশুদ্দিন আহমদ চৌধুরী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এছাড়া বটতলী ইউপির স্বতন্ত্র প্রার্থী মেসবাহ উদ্দিন চৌধুরী সোহেলের মনোনয়ন ঋণ খেলাপির দায়ে বাতিল করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত এম এ মান্নান চৌধুরী একক প্রার্থী হিসেবে থেকে যান।

এছাড়াও উপজেলার তিন ইউনিয়নে তিনটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে তিনজন এবং একটি সংরক্ষিত নারী ওয়ার্ডে একজন সদস্য বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো.আনোয়ার খালেদ বলেন, তাদের চারজনকে বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুযায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাদের গেজেট প্রকাশ করা হবে।

এ উপজেলার ১০টি ইউপিতে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ২০ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ৯১ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর টেক্সঘর এলাকার মোল্লার বাপেরবাড়ির...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...