রবিবার, ১২ জুলাই ২০২৬

বোয়ালখালী ইউপি নির্বাচন: ৫ চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

আজ রবিবার (১৯ ডিসেম্বর) ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।

তবে এ নিয়ে ৭ ইউনিয়নে নির্বাচনী মাঠে রয়েছে ২৫ চেয়ারম্যান পদপ্রার্থী।

পোপাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ছৈয়দ মো. মোদাচ্ছের ও এসএম জোবায়ের হাসান। শাকপুরা ইউনিয়নের মো. এমরান ও মোজাহের আলম এবং করলডেঙ্গা ইউনিয়নে মো. মুরাদ হাসান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

তিনি আরও জানান যে, উপজেলার ৭টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩২জন প্রার্থী। এর মধ্যে চরণদ্বীপ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মো.শামসুল আলম, শাকপুরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. এমরান ও আমুচিয়া ইউনিয়নের অজিত বিশ্বাসের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন বাতিল করেন রির্টানিং কর্মকর্তা।

আপিল করে মো. এমরান মনোনয়ন ফিরে পেলেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। অপরদিকে মো.শামসুল আলম আপিল করলে তার মনোনয়ন বাতিলের আদেশ বহাল রাখে আপিল বোর্ড।

তবে নির্বাচনী মাঠে দৌড়ঝাঁপে রয়েছেন শাকপুরা ইউনিয়নে আব্দুল মান্নান মোনাফ (আওয়ামী লীগ), নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন), মো. আবদুল মালেক (ইসলামিক ফ্রন্ট) ও গিয়াস উদ্দীন সোহেল (স্বতন্ত্র)।

সারোয়াতলী ইউনিয়নে মো. বেলাল হোসেন (আওয়ামী লীগ), এ.এস.এম মহিউদ্দীন চৌধুরী (ইসলামী ফ্রন্ট) ও এ এম এম ইউসুফ চৌধুরী (স্বতন্ত্র) ।

পোপাদিয়া ইউনিয়নে এসএম জসিম উদ্দীন (আওয়ামী লীগ) ও বাবু দাশ (স্বতন্ত্র)। চরণদ্বীপ ইউনিয়নে মো. নুরুল আমিন খান (স্বতন্ত্র), মুহাম্মদ শোয়াইব রেযা (স্বতন্ত্র), মো. মোস্তাফা কামাল (স্বতন্ত্র) ও রহমত আলী চৌধুরী (স্বতন্ত্র)।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে মোহাম্মদ মোকারম (আওয়ামী লীগ), জমির উদ্দীন (স্বতন্ত্র), খালেদ সাইফুল্লাহ (ইসলামী আন্দোলন), মো. ইকবাল (স্বতন্ত্র) ও মো. নাঈম উদ্দীন (স্বতন্ত্র)। আমুচিয়া ইউনিয়নে কাজল দে (আওয়ামী লীগ) ও অনুপম বড়ুয়া পারু (সিপিবি)।

আহলা করলডেঙ্গা ইউনিয়নে মনছুর আহাম্মদ বাবুল (আওয়ামী লীগ), হামিদুল হক মান্নান (স্বতন্ত্র), মো. মোহরম আলী (স্বতন্ত্র), মো. মাহাবুবুল আলম সিদ্দিকী (স্বতন্ত্র) ও মো. সায়েম (স্বতন্ত্র) ।

ঘোষিত তফশীল অনুযায়ী ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার-প্রচারণায় নামছে প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর টেক্সঘর এলাকার মোল্লার বাপেরবাড়ির...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...