রবিবার, ১২ জুলাই ২০২৬

হাজারো আলেম-ওলামার জয় বাংলা ধ্বনিতে মুখরিত সুচিন্তার বিজয় মিছিল

সু‌চিন্তা ফাউ‌ন্ডেশন চট্টগ্রাম বিভা‌গের উ‌দ্যো‌গে স্বাধীনতার সুবর্ণজয়ন্ত‌ী উপল‌ক্ষে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদ্রাসার হাজারো আলেম-ওলামাকে নি‌য়ে বিজয় মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এসময় জয় বাংলা ধধ‌নি‌তে মুখ‌রিত হয় পু‌রো এলাকা।

আজ রোববার,১৯ ডি‌সেম্বর বিকাল আড়াইটার দি‌কে সু‌চিন্তা ফাউ‌ন্ডেশন চট্টগ্রা‌মের সমন্বয়ক এড‌ভো‌কেট জিন্নাত সোহানার নেতৃ‌ত্বে মি‌ছিল‌টি জ‌মিয়াতুল ফ‌লাহ মস‌জিদ মাঠ থে‌কে শুরু হ‌য়ে নগরীর জামালখান প্রেসক্লা‌বে এ‌সে শেষ হয়।

এসময় বক্তারা বিজয়ের পঞ্চাশ বছরে সমাজের সবাইকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের প্রতি নিজের সর্বোচ্চ দায়িত্বটুকু পালনের প্রতি জোর প্রদান করেন।

আয়োজন প্রসঙ্গে জিনাত সোহানা চৌধুরী বলেন, সুচিন্তা দীর্ঘদিন ধরে দেশের বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে কাজ করছে। মাদ্রাসার কোমলমতি ছাত্র ছাত্রীদের মধ্যে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা , জাতীয় সংগীত, জয়বাংলা, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা তথা দেশপ্রেম প্রথিত করাই আমাদের উদ্দেশ্য। অসাম্প্রদায়িক, জঙ্গিবাদমুক্ত ও উন্নত বাংলাদেশ গঠনে দেশপ্রেম এর বিকল্প নেই। জাতির জনকের স্বপ্ন পূরনে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মুল ধারায় সম্পৃক্ত করতে সুচিন্তা কাজ করে যাবে।

এতে আরো উপস্থিত ছিলেন সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের উপদেষ্টা মোহাম্মদ ইমরান, যুগ্ম-সমন্বয়ক ডা. হোসেন আহম্মদ, তপন চক্রবর্তী, আবু হাসনাত ও সদস্য শুকলাল দাশ, যুবনেতা দেবাশীষ পাল দেবু।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।...

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো কমতি নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, সরকার অত্যন্ত গভীর ভাবে দূর্যোগ মোকাবেলার চেষ্টা করছে। দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়ন করা...

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।শনিবার (১১...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তিশা পরিবহনের একটি বাসের। এতে বাসটির চালক ও সহকারীসহ...