রবিবার, ১২ জুলাই ২০২৬

আকবরশাহতে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন ভাণ্ডারী কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে বের হতে না পেরে রিজিয়া বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘরে থাকা মেয়ে দৌড়ে বের হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যায়।

রোববার (১৯ ডিসেম্বর) ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে একটি লম্বা ৫ কক্ষের টিনের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে আগুন লাগার খবর পেয়ে একটি কক্ষে থাকা মেয়ে দ্রুত বের হয়ে যায়। এসময় তার মা ঘরে আটকা পড়ে।

প্রাণে বাঁচতে তিনি চৌকির নিচে ঢুকে যান। কিন্তু বাঁচতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে চৌকির নিচ থেকে রিজিয়া বেগমের মরদেহ উদ্ধার করেন তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।

পরে ঘর থেকে রিজিয়া নামের এক নারীর মরদেহ উদ্ধার করি। আগুনের সূত্রপাত কিভাবে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার ঈদগাঁও খাল...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।...

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো কমতি নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, সরকার অত্যন্ত গভীর ভাবে দূর্যোগ মোকাবেলার চেষ্টা করছে। দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়ন করা...

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।শনিবার (১১...