মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আনোয়ারায় ১০ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন ৩০ জন

স্টাফ রিপোর্টার :

আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩০ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের শোডাউন নিয়ে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।

আনোয়ারা উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা জানান, বৈরাগ ইউনিয়নে ১জন, বারশত ইউনিয়নে , রায়পুর ইউনিয়নে ৬ , বটতলী ইউনিয়নে ২, বরুমছড়া ইউনিয়নে ৩ ,বারখাইনে ইউনিয়নে ১, সদরে ইউনিয়নে ৪ , চাতরী ইউনিয়নে ২ , পৌরকৌড়া ইউনিয়নে ৫জন, হাইলধর ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

তারা হলেন বৈরাগ ইউনিয়নে আ.লীগের প্রার্থী নোয়াব আলী (নৌকা)। বারশত ইউনিয়নে আ.লীগের প্রার্থী এম এ কাইয়ুম শাহ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমীরণ নাথ,ফজলল করিম চৌধুরী,আমিনুল হক। রায়পুর ইউনিয়নে আ.লীগের প্রার্থী জানে আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিন শরীফ,ছালামত উল্লাহ চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, হাফেজ আবুল কালাম, ফরিদ উদ্দিন।

বটতলী ইউনিয়নে আ.লীগের প্রার্থী অধ্যাপক এম এ মন্নান চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল। বরুমচড়া ইউনিয়নে আ.লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাদত হোসেন চৌধুরী ও আবুল বশর। বারখাইন ইউনিয়নে আ.লীগের প্রার্থী হাসনাইন জলিল চৌধুরী (নৌকা) ।

আনোয়ারা সদর ইউনিয়নে আ.লীগের প্রার্থী অসীম কুমার নাথ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে শহীদুল ইসলাম,দিদারুল ইসলাম ও স্বপন ধর। চাতরী ইউনিয়নে আ.লীগের প্রার্থী আফতাব উদ্দিন চৌধুরী সোহেল (নৌকা) , স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামশুদ্দিন চৌধুরী। পরৈকোড়া ইউনিয়নে আ.লীগের প্রার্থী মামুনুর রশীদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান জিয়াউল ইসলাম,আবদুল হক ও নাজিম উদ্দিন। হাইলধর ইউনিয়নে আ.লীগের প্রার্থী কলিম উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সোলেমান ও আবু তাহের।

তবে বৈরাগ ও বারখাইন ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় জয়ের পথে আ.লীগের প্রার্থী নোয়াব আলী ও হাসনাইন জলিল চৌধুরী শাকিল।

সব মিলিয়ে ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩০ জন। সংরক্ষিত পদে ৯৩ জন। সাধারণ পদে ৪১১ জন। মোট ৪১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরো উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। এসব প্রার্থীদের কর্মী-সমর্থকেরা বিভিন্ন মাধ্যমে জানান দিচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিসার তনুশ্রী গোস্বামী চট্টগ্রাম নিউজকে বলেন, ৫ম ধাপে আনোয়ারার ১০ ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এখন পর্যন্ত কোন প্রার্থীর কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩)...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

আরও পড়ুন

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন একটি...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।আন্দোলনরত শিক্ষার্থীরা...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...