মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে রেলক্রসিংয়ে নিহত ৩: বাসচালক শহিদুল গ্রেফতার

চট্টগ্রামের খুলশী রেলক্রসিংয়ে তিনজন নিহতের ঘটনায় বাসচালক শহিদুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিরসরাই উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব ৭-এর মিডিয়া কর্মকর্তা নিয়াজ মো. স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ ডিসেম্বর নগরীর খুলশী ঝাউতলা রেলক্রসিংয়ে দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনার পর থেকে ওই বাসচালক পলাতক ছিল। গোপন খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিরসরাই উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য বিকালে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান তিনি। এর আগে এ ঘটনায় ৫ ডিসেম্বর রাতে রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে অভিযুক্ত ওই বাসচালকের বিরুদ্ধে মামলা করে।

গত ৪ ডিসেম্বর নগরীর খুলশী ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস, মাহিন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় গেটকিপার আশরাফুল আলমগীর ভূঁইয়াকে দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ওসি নাজিম উদ্দীন বলেন, ৪ ডিসেম্বর খুলশী ঝাউতলা জাকির হোসেন রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস, মাহিন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় ৫ ডিসেম্বর রাতে চালককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সকাল পৌনে ১১টায় নগরীর খুলশী থানার ঝাউতলা জাকির হোসেন রেলক্রসিংয়ে নাজিরহাট থেকে আসা ডেমু ট্রেনের সঙ্গে বাস, মাহিন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন ট্রাফিক কন্সটেবল নিহত হন।

এই ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাহাড়তলী কলেজের এক ছাত্র এবং একজন ইঞ্জিনিয়ারও মারা যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩)...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আরও পড়ুন

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।আন্দোলনরত শিক্ষার্থীরা...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...