মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি অস্ত্রসহ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া ভান্ডারি জিরী নামক পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। আটক শফি আলম প্রকাশ টোনাইয়া (৩৫) ফকিরজুম পাড়ার মৃত বদিউল আলমের পুত্র।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযানে নেতৃত্বদানকারী মহেশখালী-কুতুবদিয়ার এএসপি সার্কেল জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ফকিরজুমপাড়ার ভান্ডারজিরি নামক পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করি। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- চারটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও চারটি কিরিচ। অভিযানে মহেশখালী থানার তদন্ত ওসি আশেক ইকবাল সহ পুলিশের ১৫ জনের দুটি টিম মাঠে কাজ করেছিলো।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জানান, আটককৃতের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল 

মানবিক দায়িত্ববোধ থেকে বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ...

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩)...

আরও পড়ুন

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।আন্দোলনরত শিক্ষার্থীরা...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...