মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গরু দুধ না দেওয়ায় থানায় নালিশ কৃষকের

মানুষ নানা অভিযোগ নিয়ে থানায় যান। কিন্তু আজ পর্যন্ত কেউ এমন অভিযোগ শুনেছেন কি না সেটাই সব চেয়ে বড় কথা। এক কৃষক তার গরু নিয়ে থানায় গিয়ে অভিযোগ জানান যে, তার গরুগুলি দুধ দিচ্ছে না! পুলিশ যেন ব্যবস্থা নেয়।

ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের হলেহন্নুর পুলিশ স্টেশনে। কৃষকের নাম রামাইয়া। শিবামগ্গা জেলার ভদ্রাবতী তালুকের অন্তর্গত সিদিলপুরা গ্রামের ঘটনা। রামাইয়া তার অভিযোগে জানিয়েছেন, যথাযথ খাবার দেওয়া সত্ত্বেও তার চারটি গরু শেষ ৪ দিন ধরে কোনো দুধই দিচ্ছে না!

তিনি আরও জানিয়েছেন, তিনি রোজ তার গরুগুলিকে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মাঠে চরান। অর্থাৎ, তার যত্নে কোনো খামতি নেই, তা সত্ত্বেও এরা দুধ দেওয়া থেকে এই ক’দিন বিরত থাকল। এবং এতে তার বেশ ক্ষতি হয়ে গেল। কৃষকটি বলেন, পুলিশ যেন গরুগুলিকে থানায় ডেকে এনে তাদের বুঝিয়ে দুধ দিতে রাজি করায়!

যদিও অভিযোগের বয়ান শুনেই পুলিশ তা পত্রপাঠ নাকচ করে দিয়েছে। কৃষকটিকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। কেউ কেউ সেখানে বলেছেন যে, এই ধরনের ঘটনা ঘটলে পুলিশের কাছে না গিয়ে পশুচিকিৎসকদের কাছে যাওয়াই তো ভালো কৃষকদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর...

পল্লীবন্ধু এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে সর্বক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক...

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল 

মানবিক দায়িত্ববোধ থেকে বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ...

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি...

আরও পড়ুন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে রক্তাক্ত অবস্থায় এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।আন্দোলনরত শিক্ষার্থীরা...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও...