বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রতীক পেয়ে প্রচারণায় নামলেন কর্ণফুলীর ২১৯ প্রার্থী

স্টাফ রিপোর্টার:

প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন চতুর্থ ধাপে অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলার ৪ ইউপি নির্বাচনের ২১৯ প্রার্থী।

এর মধ্যে শিকলবাহা, চরলক্ষ্যা, বড়উঠান ও জুলধায় চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত ১২টি মহিলা আসনে ৩৯ জন এবং ৩৬ টি সাধারণ ওয়ার্ডে ১৭০ জন প্রার্থী। ইতোপূর্বে বড়উঠান ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মোঃ সাইফুদ্দীন মনোনয়ন প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন মোহাম্মদ দিদারুল আলম।

একই ইউনিয়নে সংরক্ষিত আসনে ১,২, ৩ ওয়ার্ডের প্রার্থী মোমেনা আক্তার নয়ন মনোনয়ন প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জোবাইদা আক্তার।

মঙ্গলবার উপজেলা হলরুমে সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন শিকলবাহা-চরলক্ষ্যার রিটার্নিং অফিসার মকর চাকমা ও উপজেলা নির্বাচন অফিসার এবং বড়উঠান জুলধার রিটার্নিং অফিসার আব্দুল শুক্কুর।

শিকলবাহা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আ.লীগের প্রার্থী আব্দুল করিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম আনারস।

চরলক্ষ্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলেমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম মিয়া( আনারস) , এটিএম হানিফ (মোটরসাইকেল), মোহাম্মদ আলী( চশমা), নাসির আহমেদ (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

জুলধা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রফিক আহমদ (আনারস),মো. মুছা (চশমা) প্রতীক পেয়েছেন।

পরে সংরক্ষিত ১২টি আসনে মহিলা মেম্বার পদে ৩৯ প্রার্থীর মধ্যে ১০ টি প্রতীক বরাদ্দ করা হয়।

প্রতীকগুলো হল- কলম,বক,ক্যামেরা, সাঁকো,তালগাছ, মাইক,জিরাফ,হেলিকপ্টার, বই,সূর্যমুখী ফুল।

এছাড়া ৩৬টি সাধারণ ওয়ার্ডের ইউপি সদস্য বা মেম্বার পদে ১৭০ প্রার্থীর মধ্যে ১২টি প্রতীক বরাদ্দ করা হয়।

প্রতীকগুলো হচ্ছে- আপেল, টর্সলাইট,ক্রিকেট ব্যাট,ভ্যান গাড়ি,ঘুড়ি,বৈদ্যুতিক পাখা,টিউবওয়েল, মোরগ,পানির পাম্প, লাটিম, ফুটবল ও তালা ।

প্রার্থীরা প্রতীক পাওয়ার পর নিজ নিজ এলাকা বা ওয়ার্ডে ভোট প্রার্থনার জন্য প্রকাশ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার অফিসার আব্দুল শুক্কুর আচরণ বিধি মেনে সকল প্রার্থীদের প্রচার প্রচারণার অনুরোধ জানিয়ে সহযোগিতা কামনা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর...

আরও পড়ুন

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে...