বুধবার, ১৫ জুলাই ২০২৬

৬ ধরনের সমস্যায় জর্জরিত পাহাড়ী উদ্যােক্তারা

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির পাহাড়ী এলাকায় কৃষিজাত পণ্য, কাঁচা মালামাল ও নিত্যদিনের পণ্য ক্রয়-বিক্রয়ে ৬ ধরনের অভাব রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলার উদ্যোক্তারা। এতে পুঁজি, প্রশিক্ষণ, পরিকল্পনা, যোগাযোগ, বাজার জাত ও সংরক্ষণের সু- ব্যবস্থার কথা উল্লেখ করেছেন।

জানা যায়, পাহাড়িদের প্রধান সমস্যা হচ্ছে পুঁজি। কোন কিছু করতে গেলে পুঁজির জন্য বড় সমস্যায় পড়েতে হয় উদ্যোক্তাদের। বেশিরভাগ মানুষের রেজিষ্ট্রিকৃত জমি না থাকার কারণেও ব্যাংক থেকে বড় ধরনের ঋণের সুবিধা পাচ্ছেন না বলেও জানা যায়।

কিছু জনের হয়তো অভিজ্ঞতা, প্রশিক্ষণ থাকলেও বেশিরভাগ জনের হয়তো কোন প্রশিক্ষণ নাই। সবক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ হলেও প্রশিক্ষণের প্রয়োজন থাকলেও তা বাস্তবে নগন্য বলে তারা জানিয়েছেন।

স্থান কাল পাত্র ভেদে কোথায় কি করবেন, কোন সময়ে কি করলে, কবে করলে ভালো ফলন হবে তা নিয়ে রয়েছে বিড়ম্বনা। এছাড়াও মালামাল ও নিত্য দিনের পণ্য ক্রয়-বিক্রয় করতে একমাত্র প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা।

কোন রকমে কাঁধে করে, নতুবা ছোট নৌকা কিংবা বোট দিয়ে বিক্রয়ের জন্য গ্রামে, বাজারে নিয়ে আনলে বিভিন্ন কারণে হয়তো চাহিদা মোতাবেক বাজারজাত করা যায় না। আর কাঁচামালের ক্ষেত্রে হয়তো কাপ্তাই বা রাঙ্গামাটি পৌঁছালে আড়তের মত বিক্রয়ের সু- ব্যবস্থা না থাকার কারণে কম দামে বিক্রয় করতে হচ্ছে বলেও জানান।

স্থানীয়ভাবে বাজারজাত বা বিক্রি করতে না পারলে সংরক্ষণের জন্য ইউনিয়ন ও উপজেলা পর্যায় এমনকি জেলা পর্যায় পর্যন্ত হিমাগার নাই। তাই সংরক্ষণের সুবিধা নয় বলে স্থানীয়ভাবে পানির দামে বিক্রয় করতে হয়।

অনেক ক্ষেত্রে লক্ষণীয় যে, কাঁচামালের বেলায় এমনিতেই জুমে ও পাহাড়ে পঁচে যায়। শহরে নিতে হলেও এরকম সুনির্দিষ্টভাবে সংরক্ষণের কোনো সু- ব্যবস্থা নেই। ফলে পাহাড়ে উদ্যোক্তারা উৎপাদন, বুনন, ক্রয়- বিক্রয়ে নানান রকম পণ্য ছাড়াও উৎপাদিত কৃষিজাত পণ্য এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে। ন্যায্য মূল্য পাচ্ছে না। যার ফলে আগ্রহ হারিয়ে ফেলছে কৃষক ও ব্যবসায়ীরা।

বিশেষ ক্ষেত্রে উৎপাদিত ও উৎপন্ন পণ্য ক্রয়- বিক্রয় আদান-প্রদান বাদেও কৃষিতে পাহাড়ে আদি কৃষি এখনো বিদ্যামান রয়েছে। তাই উৎপাদিত কৃষি পণ্য আদা, হলুদ, মরিচ থেকে শুরু করে নানা রকমের শাকসবজি দেশে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। এ বিষয়ে সরকারের সু-দৃষ্টি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আরও পড়ুন

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে...