বুধবার, ১৫ জুলাই ২০২৬

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তিতে নগরবাসী

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টির সঙ্গে যানজট থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রোববার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বৃষ্টি চলে সারারাত ধরে। সোমবার সকাল থেকেও অবিরাম চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

চলমান এই ‍বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জমেছে পানি। কাঁদাপানিতে ভোগান্তি বেড়েছে পথচারী ও অফিসগামীদের। গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে। এর সাথে যুক্ত হয়েছে রিকশা ও সিএনজিতে বাড়তি ভাড়া।

এ ছাড়া কনকনে শীতের মধ্যে বৃষ্টিতে রাজধানীর ছিন্নমূল মানুষদেরও দুর্ভোগের শেষ নেই।

মিরপুর থেকে কারওয়ান বাজার যাবেন রবিউল নামে এক চাকরিজীবী। ছাতা মাথায় গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু বৃষ্টির কারণে বাস পাচ্ছেন না রবিউল। যে দু-একটা বাস আসছে সেগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে আসায় ওঠা যাচ্ছে না।

ধানমণ্ডি থেকে যাত্রবাড়ী যাবেন শুকুর আলী। দীর্ঘসময় বাসের অপেক্ষা শেষে বাধ্য হয়ে উঠেছেন সিএনজিতে। শুকুর আলী বলছেন, কী করব ভাই, কতক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকব? তাই অতিরিক্ত ভাড়ায় সিএনজিতে যেতে হচ্ছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের বেশির ভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। এ ছাড়া তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আরও পড়ুন

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...