বুধবার, ১৫ জুলাই ২০২৬

নীলফামারীতে জঙ্গি আস্তানা থেকে ৫ জন আটক

নিউজ ডেস্ক:

নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বিশেষ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার সহ জেএমবির জঙ্গি কার্যক্রমের সাথে সরাসরি জড়িত পাঁচ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন-ওহিদুল ইসলাম অহিদ (২৬), ওয়াহেদ আলী (৩০), আব্দুল্লাহ আল মামুন ওরফে সুজা(২৬), জাহিদুল (২৮), নুর আমিন (২৬)।

শনিবার (৪ ডিসেম্বর) ভোর থেকে র‌্যাব-১৩ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি এলাকার সুলতান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ঘটনাস্থলে এসে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক পাঁচজনের তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়।

সকালে ওই বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করেছে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট।

এ বিষয়ে রংপুর র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আরও পড়ুন

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...