বুধবার, ১৫ জুলাই ২০২৬

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কবার্তা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হয়েছে। ঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার।

এ কারণে দেশের সমুদ্রবন্দর গুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সুন্দরবন, সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায় তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে ভারতে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশেও রাতে উপকূলীয় এলাকার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

শুক্রবার বিকেলে আবাহওয়া অধিদপ্তর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হয়েছে। এটি সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ছিল ১ হাজার ২৩০ কিলোমিটার দূরে, এখন তা আরও একটু এগিয়ে ১ হাজার ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

একইভাবে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ছিল ১ হাজার ১৬৫ কিলোমিটার, এখন ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ছিল ১ হাজার ১৬০ কিলোমিটার, এখন ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ছিল ১ হাজার ১৩৫ কিলোমিটার, এখন ৯৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করার জন্যও বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি ভারতের উড়িষ্যা উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

যদিও এর সামান্য প্রভাব বাংলাদেশের সুন্দরবনসহ সাতক্ষীরা ও খুলনা এলাকায় পড়তে পারে। শনিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

আরও পড়ুন

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...