বুধবার, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রামে আফ্রিকাফেরত ৫ জনের মধ্যে ২ জনের খোঁজ নেই

নিজস্ব প্রতিবেদক:

‘ওমিক্রন’ ধরনের করোনাভাইরাস সংক্রমিত দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি চট্টগ্রামে আসেন পাঁচ জন। তাদের মধ্যে তিনজনের সঙ্গে যোগাযোগ করা গেলেও মিথ্যা মোবাইল নম্বর দিয়ে লাপাত্তা অপর দুইজন। নানাভাবে চেষ্টা চালিয়েও খোঁজ মিলছে না তাদের। তবে তারা চট্টগ্রাম নগরের হালিশহর ও সীতাকুণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে আফ্রিকাফেরত পাঁচ জনের ব্যাপারে ঢাকা থেকে খোঁজ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থান শনাক্ত করা গেলেও বাকি দু’জনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তারা যে মোবাইল নম্বর দিয়েছেন, তা মিথ্যা। যে তিনজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তারা সুস্থ আছেন এবং তাদের কারও শরীরে করোনার উপসর্গ নেই। এদের একজনের কোয়ারেন্টাইন সময় এরই মধ্যে শেষ হয়েছে এবং একজনের শুক্রবার শেষ হবে। অন্যজন ২০ নভেম্বর চট্টগ্রামে এসেছেন।

এই তিনজনের একজন চট্টগ্রামের বোয়ালখালীর, একজন মিরসরাইয়ের এবং আরেকজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

আর দু’জনের খোঁজ না পাওয়ার বিষয়ে সিভিল সার্জন বলেন, এ ধরনের ঝামেলা যাতে আগামীতে আর না হয়, সে জন্য দক্ষিণ আফ্রিকাফেরত সবার পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংরক্ষণে রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

আরও পড়ুন

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...