বুধবার, ১৫ জুলাই ২০২৬

ভুয়া অ্যাকাউন্ট, গ্রুপ ও ইনস্টাগ্রাম সরাল ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ভুয়া তথ্য ছাড়ানোর দায়ে চীনভিত্তিক প্রায় পাঁচশ অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম। এসব অ্যাকাউন্ট থেকে উইলসন এডওয়ার্ডস নামে সুইডেনের একজন ভুয়া জীববিজ্ঞানীর দাবি প্রচার করা হয়েছিল।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এডওয়ার্ডস নামে এক বিজ্ঞানী যুক্তরাষ্ট্রে করোনার উৎস সন্ধানের প্রচেষ্টায় হস্তক্ষেপ করছে। এডওয়ার্ডসের বক্তব্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছিল। তবে সুইজারল্যান্ডের দূতাবাস থেকে জানানো হয়, উইলসন এডওয়ার্ডস নামের কোনো জীববিজ্ঞানীর অস্তিত্ব নেই। তার ফেসবুক অ্যাকাউন্টটি প্রথম পোস্টের মাত্র দুই সপ্তাহ আগে খোলা হয়েছিল এবং মাত্র তিনজন বন্ধু ছিল।

মেটা তার প্রতিবেদনে বলেছে, এসব অ্যাকাউন্ট প্রচার কর্মসূচি ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের ইংরেজি ভাষার ফেসবুক ব্যবহারকারী এবং তাইওয়ান, হংকং ও তিব্বতের চীনা ভাষার ব্যবহারকারীকে লক্ষ্য করে এ প্রচার চালানো হয়। ভুয়া পোস্ট প্রচারের কারণে ফেসবুক থেকে ৫২৪ অ্যাকাউন্ট, ২০ পেজ, ৪টি গ্রুপ ও ৮৬টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

আরও পড়ুন

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের দুর্যোগমুহূর্তে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত ও মানবিক কাজ। এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের...