শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ না খেলে, সেজন্য অতন্ত্র প্রহরী হবে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার আলোক বর্তিকাবাহী সংগঠন আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে অতন্ত্র প্রহরীর মত বাংলার জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেছেন, এদেশের মানুষের ভাগ্য নিয়ে যেন কেউ আর ছিনিমিনি খেলতে না পারে।

তিনি বলেন, ‘এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনও কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে জন্য অতন্ত্র প্রহরীর মত বাংলাদেশের মানুষের পাশে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মী-সেটাই আমি চাই।’

তিনি আওয়ামী লীগকে মূল্যবান হীরক খন্ডের সঙ্গে তুলনা করে বলেন,‘আওয়ামী লীগকে বলবো হীরার টুকরা। যতবার কেটেছে ততবার আরো জ¦ল জ¦ল হয়েছে এবং আরো নতুন ভাবে জ্যোতি ছড়িয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ বিশে^ একটা মর্যাদা পেয়েছে।’

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রিয় সংগঠন আয়োজিত আলোচনা সভার সভাপতিত্বকালে দেয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এ্যাভেনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আলোচনা সভার প্রারম্ভিক বক্তৃতা করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও বক্তৃতা করেন।

শেখ হাসিনা বলেন, এই আওয়ামী লীগ অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছে, অনেক চড়াই উৎড়াই, বন্ধুর পথ পার হয়েছে। আজকে আমরা ক্ষমতায় আছি বলেই মানুষের ভাগ্য পরিবতর্’ন হচ্ছে। এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনও কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে জন্য অতন্ত্র প্রহরীর মত বাংলাদেশের মানুষের পাশে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মী-সেটাই আমি চাই।

আওয়ামী লীগকে একটা প্রবীণ ও ঐতিহ্যবাহী দল আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের মানুষের অন্ন,বস্ত্র, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক চাহিদাগুলোর সংস্থানের সুযোগ আছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে জনগণ আবার বঞ্চিত হবে। কাজেই তাঁরা যেন আর বঞ্চনার স্বীকার না হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে এবং তিনি ’৮১ সালে দেশে আসার পরও বেশ কয়েকবার আওয়ামী লীগ ভাঙ্গার নানা প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আওয়ামী লীগকে বলবো হীরার টুকরা। যতবার কেটেছে আরো জ¦ল জ¦ল হয়েছে এবং আরো নতুন ভাবে জ্যোতি ছড়িয়েছে। কাজেই এই সংগঠনকে ধ্বংস করার যে যতই চেষ্টা করুক পারেনি, পারবেনা। আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজকে অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে এগিয়ে গিয়ে বিশে^ একটা মর্যাদা পেয়েছে।’ তিনি এই সময় আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাঁকে এবং আওয়ামী লীগ বারবার ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় দেশের জনগণকেও কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেন।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা ভরসা করেছিল বলেই আমরা টানা তৃতীয় বারের মত রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়ায় দীর্ঘ সময় হাতে পেয়েছি। দেশকে সুন্দরভাবে সাজানোর যেমন সুযোগ পেয়েছি তেমনি দেশের দু:খী মানুষের ভাগ্য পরিবর্তন করার একটা সুযোগ পেয়েছি।

আজকে করোনাভাইরাস আমাদের কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে সত্য কিন্তু এই অবস্থা থেকেও ইনশাল্লাহ আমরা উত্তোরণ ঘটাতে পারবো। তিনি এ সময় কোভিড-১৯ টিকা প্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়গুলোও পুণরায় দেশবাসীকে স্মরণ করিয়ে দেন এবং অবশ্যই পালনের আহবান পূনর্ব্যক্ত করেন।

দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ এমপি গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন। আলোচনা সভায় আরো বক্তৃতা করেন দলের সভাপতি মন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি এবং এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, দলের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, মহানগর আওয়ামী লীগ উত্তর এবং দক্ষিণের সভাপতি শেখ বজুলুর রহমান ও আবু আহমেদ মান্নাফি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সংগঠনের ৭২ বছর পূর্তিতে প্রকাশিত দলের তথ্য ও গবেষণা পরিষদ সম্পাদিত একটি বইয়ের মোড়ক ও উন্মোচন করেন। এরআগে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

করোনার মধ্যেও বাজেটের আকার না কমিয়ে তাঁর সরকার ৬ লাখ কোটি টাকারও বেশি টাকার জাতীয় বাজেট পেশ করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন,‘জাতির পিতা এদেশটাকে সাজাতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই। তাঁর সেই অসমান্ত কাজকে আমাদের সমাপ্ত করতে হবে। তারজন্য আওয়ামী লীগকে সবসময় সচেতন থাকতে হবে। জনগণের পাশে থাকতে হবে, সুখে দু:খে সাথী হতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে।

এজন্য আওয়ামী লীগের মুলশক্তি তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন সংগঠনের সভাপতি। তিনি বলেন, তৃণমূল থেকেই সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। করোনার কারণে আমাদের কাউন্সিলগুলো আমরা করতে পারছিনা তারপরেও সংগঠন যাতে শক্তিশালী হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কেননা এদলই পারবে এদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...