শনিবার, ৯ মে ২০২৬

আলোর মুখ দেখছে রামুর পাবলিক লাইব্রেরি

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: রামুতে নতুনভাবে রুপ ফিরে পাচ্ছে রামু উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রামু পাবলিক লাইব্রেরি। সদস্য সহ পরিচালনা কমিটির নানা ব্যর্থতার কারনে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল পাঠক নন্দিত পুস্পালয় রামুর ঐতিহ্য মন্ডিত পাবলিক লাইব্রেরি। যেই লাইব্রেরি ঘুরে দেখামেলেছে শতবর্ষীয় পুরনো বই সহ নানা দিনলিপি।

অন্তহীন জ্ঞানের আঁধার হল বই, আর বইয়ের আবাসস্থল হোল গ্রন্থাগার বা লাইব্রেরি। মানুষের হাজার বছরের লিখিত-অলিখিত সব ইতিহাস ঘুমিয়ে আছে একেকটি গ্রন্থাগারের ছোট ছোট তাকে। গ্রন্থাগার হোল কালের খেয়াঘাট, যেখান থেকে মানুষ সময়ের পাতায় ভ্রমণ করে।

প্রাচীন শিলালিপি থেকে আধুনিক লিপির গ্রন্থিক স্থান হল লাইব্রেরি। একটি গ্রন্থাগার মানব জীবনকে যেমন পাল্টে দেয় তেমনি আত্মার খোরাকও যোগায়। তাই গ্রন্থাগারকে বলা হয় শ্রেষ্ঠ আত্মীয় যার সাথে সবসময় ভালো সম্পর্ক থাকে। আর জ্ঞানচর্চা ও বিকাশের ক্ষেত্রে গ্রন্থাগারের ভূমিকা অনন্য।

জানা যায়, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার আন্তরিকতায় এক ঝাক তরুণদের উদ্যােগে রামু সরকারী কলেজের অধ্যাপক মুজিবুর রহমানের সমন্বয়ে রামুর বই প্রেমিকদের প্রিয় স্থান দীর্ঘদিন বন্ধ থাকা রামু পাবলিক লাইব্রেরি সেই পুরানো ও রূপে ফিরে যাচ্ছে।সে হিসাবে কবি, লেখক ও পাঠকের এইবার মিলন মেলায় নতুন প্রজন্ম পাবে সৃষ্টিশীলতা আর সাহিত্য চর্চার সুযোগ। আর বিভিন্ন কাঠ দিয়ে তৈরি করা হবে পাঠকদের সুবিধার্থে প্রকৃতির আলোতে বই পড়ার দৃষ্টিনন্দন আসর।

পাবলিক লাইব্রেরি সংস্কারকদের অন্যতম রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মানবিক সংগঠন স্বপ্নের চেয়ারম্যান সুমথ বড়ুয়া।

তিনি জানান, রামুর কিছু মানবিক উদ্যমী তরুণদের সাথে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাবলিক লাইব্রেরীর সংস্কার কাজ শুরু করেছি এবং আমাদের কাজ চলমান রয়েছে, আমরা আশা করি বেশ অল্প সময়ের মধ্যে সকলের সহযোগিতায় পাঠকের মনের মত পরিবেশ সৃষ্টি করতে পারব এবং পাঠক ও বই প্রেমিদের অনুরোধ জানাব আপনারা আগের ত পুনরায় বই পড়তে আসবেন বলে আশা রাখি।

রামু লেখক ফোরামের সভাপতি, তরুণ লেখক, সাহিত্যিক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, ভার্চুয়াল জগতের নানামুখী অনৈতিকতার স্রোতে হারিয়ে যেতে বসা নবপ্রজন্মকে বইমুখী করতে এবং সমাজে জ্ঞান-প্রজ্ঞার আলো ছড়িয়ে দিতে পাঠাগার বা লাইব্রেরির ভূমিকা অনস্বীকার্য।

এই লক্ষ্যে রামুর সমৃদ্ধ, অথচ দীর্ঘদিন ধরে অবেহেলিত রামু পাবলিক লাইব্রেরি পুনরায় সচল করার উদ্যোগের খবর শুনে একজন বইপ্রেমী ও পাঠাগার উদ্যোক্তা হিসেবে আমি আনন্দাভিভূত। আমি এ মহতি সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপ গ্রহনে প্রত্যয়ীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

রামু উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরির সভাপতি বাবু প্রণয় চাকমা বলেন, বেশ কিছু সময় ধরে কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল লাইব্রেরির,,তাদের এমন উদ্যোগকে স্বাগত জানাই এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে। পাঠকদের অনুরোধ জানাব লাইব্রেরির পাশে থাকার জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...