রবিবার, ১৭ মে ২০২৬

দল নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে তৃণমূলের ঐক্যই দল বাঁচিয়েছে: মাহতাব উদ্দিন চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বাঙালির একটি আবেগ ও অনুভূতির নাম। বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস।

আজ থেকে ৭২ বছর আগে আওয়ামী লীগের জন্মের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বীজ বোপিত হয়।

তিনি বলেন, দল নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং দলও ভেঙ্গেছে কিন্তু তৃণমূলের ঐক্যই দলকে টিকিয়ে রেখেছে। বরং যারা ষড়যন্ত্র করেছে তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

আজ বুধবার বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী পালনোপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেছেন।

তিনি আরো বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি তাদের একমাত্র আরাধ্য সম্পদ মাটি ও মানুষ। এ থেকে কিছুতেই বিচ্ছিন্ন হওয়া যাবে না। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বাঙালি জাতির যতসব মহৎ অর্জন তা একমাত্র আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে।

আওয়ামী লীগ বাঙালির একটি স্বাধীন জাতিসত্তার ঠিকানা। আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু তাঁর আদর্শ-নীতি-নৈতিকতা ও নির্দেশনা আছে। আমরা যারা রাজনীতি করি তাদেরকে বঙ্গবন্ধুর এই নীতি নৈতিকতা আঁকড়ে ধরে এগুতে হবে, যেমনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শে প্রাণিত হয়ে দেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার ২১ শতাংশের বেশি। তাই বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় অবশ্যই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। এটাই দলের রাজনৈতিক ও সাংগঠনিক নির্দেশনা। তিনি আরো বলেন, শুধু আবেগ দিয়ে রাজনীতি হয়না। গঠনমূলক রাজনীতি ও সিদ্ধান্তই হল রাজনীতির ভিত্তি। তৃণমূল থেকেই এই ভিত্তিকে সুদৃঢ় করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধুর পরিবারের প্রয়াত সদস্য এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকেই অদ্যাবধি বিশেষ করে করোনা কালে প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব বদিউল আলম, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন, মাহবুবুল হক মিয়া, জোবায়রা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, মো: শহীদুল আলম, জহর লাল হাজারী, নির্বাহী সদস্য এম এ জাফর, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, গোলাম মোহাম্মদ চৌধুরী, জাফর আলম চৌধুরী, সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দীন খালেদ বাহার, মহব্বত আলী খান, নেছার আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহম্মদ, মোরশেদ আক্তার চৌধুরী সহ ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বৃন্দ।

এছাড়া দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকালে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

আরও পড়ুন

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী।শনিবার (১৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...